শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬

সেনাপ্রধানের ভাবমূর্তি ক্ষুণ্ন হলে জাতির জন্য ভালো হবে না: বিএনপি নেতা এ্যানি

বিশেষ সংবাদ

সেনানিবাস কিংবা সেনাপ্রধানের ভাবমূর্তি ক্ষুণ্ন হলে তা জাতির জন্য কোনোভাবেই ভালো হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

শনিবার (২২ মার্চ) বিকেলে লক্ষ্মীপুর শহরের পুরাতন গোহাটা রোডে জেলা ওলামা দলের নবগঠিত কমিটির পরিচিতি সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন


‘সেনাপ্রধানকে বিতর্কিত করার সুযোগ নেই’ জানিয়ে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, “গণতান্ত্রিক সরকারের নিয়ম অনুযায়ী দেশের প্রধান উপদেষ্টার উপস্থিতিতে সকল রাজনৈতিক দলের আলোচনার প্রয়োজন। সেনাপ্রধানকে বিতর্কিত করার কোনো সুযোগ নেই। বিতর্কিত না করাটাই দেশের জন্য ভালো।”

তিনি আরও বলেন, “৫ ও ৬ আগস্ট সেনাপ্রধান আমাদের মতো দেশের জন্য দায়িত্ব নিয়েছেন। সুতরাং সেনানিবাস ও সেনাপ্রধানের ভাবমূর্তি নষ্ট হওয়া উচিত নয়। এটা জাতির জন্য ক্ষতিকর।”


দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সতর্ক করে বিএনপির যুগ্ম-মহাসচিব এ্যনি বলেন, “দেশে গভীর চক্রান্ত চলছে। ১৭ বছর ধরে আমরা অত্যাচার-নির্যাতনের বিরুদ্ধে লড়েছি, ভোটাধিকারের জন্য সংগ্রাম করেছি। এখন সেই ভোট নিয়েই চক্রান্ত চলছে। এটি আমরা মেনে নেব না।”

তিনি আরও বলেন, “বিএনপি একটি গণতান্ত্রিক দল। গণতান্ত্রিক উপায়ে নির্বাচন হলে বিএনপি স্বাভাবিকভাবেই ক্ষমতায় আসবে। কিন্তু কিছু মহল এটি চায় না। তারা চক্রান্তে লিপ্ত হয়েছে। বিএনপির সবাইকে সজাগ থাকতে হবে।”


‘গণতন্ত্রের শক্ত ভিত গড়তে হবে’ উল্লেখ করে বিএনপির সিনিয়র নেতা এ্যানি বলেন, “আমাদের প্রধান লক্ষ্য দেশ রক্ষা করা ও সুন্দর বাংলাদেশ গড়া। সে লক্ষ্যে পৌঁছাতে গণতন্ত্রের শক্ত ভিত গড়ে তুলতে হবে।”

জেলা ওলামা দলের আহ্বায়ক শাহ মোহাম্মদ এমরানের সভাপতিত্বে ও সদস্য সচিব মাওলানা নুরুল আলমের সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, সদর (পূর্ব) উপজেলা বিএনপির আহ্বায়ক মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ ও জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মহসিন কবির স্বপন।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

যারা বোরকা কিনতে বলেছিলেন, ছবিটা তাদের জন্য: বাঁধন

চব্বিশের আন্দোলনে নাগরিক অধিকার ও গণতন্ত্রের প্রশ্নে রাজপথে সক্রিয় ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সামাজিক মাধ্যমেও হয়েছে তার চুলচেরা বিশ্লেষণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে...

বলিউড কমেডিয়ান রাজপাল যাদব গ্রেফতার

বলিউডের জনপ্রিয় কমেডিয়ান অভিনেতা রাজপাল যাদবকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। চেক বাউন্স সংক্রান্ত এক মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে তিনি ভারতের দিল্লির তিহার কারাগারে...

জনপ্রিয়

অপরাধ

নির্বাচনে হেরে ‘মনে মনে ক্রীড়ামন্ত্রী’ হওয়া ব্যক্তির মানসিক অবস্থা প্রশ্নবিদ্ধ: আসিফ মাহমুদ

নির্বাচনে পরাজয়ের পর একজন ব্যক্তি নিজেকে ‘মনে মনে ক্রীড়ামন্ত্রী’ ভাবছেন, এমন অভিযোগ তুলে তীব্র ভাষায় সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ...

নোয়াখালী-৬ আসনে ছেলে হান্নান মাসউদের জয়, জামানত হারালেন বাবা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে প্রতিদ্বন্দ্বিতা করে বড় ব্যবধানে জয় পেয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ।...

ভোটারদের কর্মস্থলে ফেরাতে নুরের ফ্রি লঞ্চ সার্ভিস

ভোট শেষ হলেও ভোটারদের কথা ভুলে যাননি পটুয়াখালী-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য নুরুল হক নুর। নির্বাচনের আগে ভোটারদের বাড়ি আসার সুবিধার্থে ফ্রি লঞ্চ টিকিটের...

নির্বাচনে হেরে ‘মনে মনে ক্রীড়ামন্ত্রী’ হওয়া ব্যক্তির মানসিক অবস্থা প্রশ্নবিদ্ধ: আসিফ মাহমুদ

নির্বাচনে পরাজয়ের পর একজন ব্যক্তি নিজেকে ‘মনে মনে ক্রীড়ামন্ত্রী’ ভাবছেন, এমন অভিযোগ তুলে তীব্র ভাষায় সমালোচনা করেছেন জাতীয়...

নোয়াখালী-৬ আসনে ছেলে হান্নান মাসউদের জয়, জামানত হারালেন বাবা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে প্রতিদ্বন্দ্বিতা করে বড় ব্যবধানে জয় পেয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সিনিয়র...

ভোটারদের কর্মস্থলে ফেরাতে নুরের ফ্রি লঞ্চ সার্ভিস

ভোট শেষ হলেও ভোটারদের কথা ভুলে যাননি পটুয়াখালী-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য নুরুল হক নুর। নির্বাচনের আগে ভোটারদের...

বিএনপি প্রার্থীর বাসায় ফুল নিয়ে সৌজন্য সাক্ষাৎ করলেন বিজয়ী মাসুদ সাঈদী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-১ আসন থেকে নির্বাচিত হওয়ার পর রাজনৈতিক সৌহার্দ্যের বার্তা দিলেন জামায়াতে ইসলামীর প্রার্থী মাসুদ...

রাষ্ট্রপতিই নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন, সময় জানালেন মন্ত্রিপরিষদ সচিব

নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ আগামী তিন থেকে চার দিনের...

মুন্সীগঞ্জে জসিম হত্যাকাণ্ড পারিবারিক দ্বন্দ্বের জেরে: সেনাবাহিনী

মুন্সীগঞ্জে নির্বাচন পরবর্তী সহিংসতায় নিহত জসিম উদ্দিনের ঘটনা মূলত...