স্ত্রীর পরকীয়ার জেরে আত্মহত্যা, প্রেমিক গ্রেফতার

বিশেষ সংবাদ

স্ত্রীর পরকীয়ায় মানসিক চাপে পড়ে আত্মহত্যা করেন এক ইন্টারনেট ব্যবসায়ী। এ ঘটনায় দায়ের করা মামলায় স্ত্রীর প্রেমিক মিন্টুকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ।

এর আগে, শনিবার (২১ জুন) রাতে পৌর শহরের পশ্চিম ভরণশাহী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। রোববার (২২ জুন) দুপুরে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃত মিন্টু বগুড়ার ধুনট পৌরসভার পশ্চিম ভরনশাহী এলাকার আমিনুল ইসলামের ছেলে।

পুলিশ ও মামলার বিবরণে জানা যায়, দেড় বছর আগে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার হরিনাথপুর গ্রামের লুৎফর রহমান খানের মেয়ে নাদিরা খান প্রেমাকে (২৫) বিয়ে করেন রাসেল আহমেদ (২৮)। বিয়ের পর স্ত্রীকে নিয়ে ধুনটের পশ্চিম ভরনশাহীতে ভাড়া বাসায় থাকতে শুরু করেন তিনি।

সেখানে থেকে রাসেল ইন্টারনেটের ব্যবসা চালাতেন। কিন্তু ব্যবসার কাজে ব্যস্ত থাকায় রাসেলের স্ত্রী প্রেমা জড়িয়ে পড়েন প্রতিবেশী মিন্টুর সঙ্গে পরকীয়ায়। বিষয়টি জানতে পেরে রাসেল স্ত্রীকে সম্পর্ক ছিন্ন করতে বলেন। এতে ক্ষিপ্ত হয়ে প্রেমা তাকে তালাক দিতে চাপ দিতে থাকেন।

গত ২৬ মে রাসেল শ্বশুরবাড়িতে গিয়ে পাওনা ১০ লাখ টাকা ফেরত চান। তখন শ্বশুরবাড়ির লোকজন তাকে মারধর করেন বলে অভিযোগ। সেই সময় স্ত্রী নাদিরা খান প্রেমা রাসেলকে বলেন, “হয় তালাক দে, না হয় আত্মহত্যা করে আমাকে মুক্তি দে।” এ কথায় ভেঙে পড়েন রাসেল।

পরদিন ২৭ মে সকালে ফেসবুক লাইভে এসে বিষাক্ত গ্যাস ট্যাবলেট খান রাসেল। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পরদিন রাসেলের বাবা আবু রায়হান সোনার ধুনট থানায় একটি মামলা করেন। মামলায় ছেলের স্ত্রী নাদিরা, শাশুড়ি বিউটি খাতুন, শ্বশুর লুৎফর রহমান খান এবং পরকীয়া প্রেমিক মিন্টুসহ ছয়জনকে আসামি করা হয়।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কৃপা সিন্ধু বালা জানান, আত্মহত্যার প্ররোচনার মামলার আসামি হিসেবে মিন্টুকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের ধরতে অভিযান চলছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

মাদক মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর

মাদকদ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় খালাস পেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। তার অফিসে চার বোতল বিদেশি মদ রাখার অভিযোগে করা মামলায় সোমবার (৯...

জনপ্রিয়

অপরাধ

আপাতত বাড়ছে না জ্বালানি তেলের দাম

বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে প্রতি মাসের মতো নতুন জ্বালানি তেলের দাম ঘোষণা করার কথা থাকলেও আপাতত দাম না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। সার্বিক পরিস্থিতি...

শেরপুরে নূরজাহান হোটেলে ওয়েটারকে মারধর, থানায় অভিযোগ

বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কের মির্জাপুর ইউনিয়নের রাজাপুর এলাকার নূরজাহান হোটেল এ এক ওয়েটারকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে। হোটেলের ক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত বিল...

আমি কোনো সাংবাদিক না, পরিবারের দুঃখ ভুলতেই ভিডিও করি: ভাইরাল তাজু ভাই

কুড়িগ্রামের প্রত্যন্ত চরাঞ্চলের এক সাধারণ যুবক তাইজুল ইসলাম। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি এখন পরিচিত ‘তাজু ভাই ২.০’ নামে। স্বাধীনতা দিবসে জিলাপির দাম নিয়ে করা...

আপাতত বাড়ছে না জ্বালানি তেলের দাম

বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে প্রতি মাসের মতো নতুন জ্বালানি তেলের দাম ঘোষণা করার কথা থাকলেও আপাতত দাম না...

শেরপুরে নূরজাহান হোটেলে ওয়েটারকে মারধর, থানায় অভিযোগ

বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কের মির্জাপুর ইউনিয়নের রাজাপুর এলাকার নূরজাহান হোটেল এ এক ওয়েটারকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে।...

আমি কোনো সাংবাদিক না, পরিবারের দুঃখ ভুলতেই ভিডিও করি: ভাইরাল তাজু ভাই

কুড়িগ্রামের প্রত্যন্ত চরাঞ্চলের এক সাধারণ যুবক তাইজুল ইসলাম। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি এখন পরিচিত ‘তাজু ভাই ২.০’ নামে।...

ফের বাড়ল স্বর্ণের দাম

দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। টানা তিন দফায় দাম বাড়িয়ে ভরিতে মোট ৯ হাজার ৮৫৬ টাকা...

পাইপলাইনে ভারত থেকে এলো আরও ৭ হাজার মেট্রিক টন ডিজেল

ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে আরও ৭ হাজার মেট্রিক টন...

জ্বালানি সংকটে স্কুলে অনলাইন–অফলাইন ক্লাসের চিন্তা: শিক্ষামন্ত্রী

জ্বালানি তেলের বৈশ্বিক সংকটের প্রভাব মোকাবিলায় স্কুল পর্যায়ের ক্লাস...