শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬

হাত-পা নেই, মুখ দিয়ে লিখে এসএসসি পরীক্ষা দিচ্ছেন লিতুন জিরা

বিশেষ সংবাদ

জন্ম থেকেই নেই হাত-পা, কিন্তু তাতে কি? স্বপ্নের সঙ্গে আপোষ না করা এক অসম্ভবকে সম্ভব করে চলেছেন লিতুন জিরা। যশোরের মণিরামপুর উপজেলার এই কিশোরী এখন মুখে কলম ধরে এসএসসি পরীক্ষা দিচ্ছেন, আর নিজের জীবনের প্রতিটি অধ্যায়েই লিখছেন সাহসিকতার গল্প।

সাতনল খানপুর গ্রামের হাবিবুর রহমান ও জাহানারা বেগম দম্পতির কন্যা জিরা জন্ম থেকেই শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে বেড়ে উঠেছেন। কিন্তু জীবনের প্রতিটি ধাপে তিনি প্রমাণ করে চলেছেন—শারীরিক সীমাবদ্ধতা নয়, ইচ্ছাশক্তিই মানুষকে এগিয়ে নিয়ে যায়।

গোপালপুর স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন জিরা। পরীক্ষা দিচ্ছেন উপজেলার নেহালপুর স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে, যেখানে মুখে কলম ধরে বিশেষ কৌশলে প্রতিটি উত্তরের কাগজ ভরিয়ে তুলছেন তিনি।

একটির পর একটি অর্জন, সাফল্যের মালা গাঁথা। লিতুন জিরা শুধু শিক্ষাক্ষেত্রে নয়, পাঠ্যবহির্ভূত ক্ষেত্রেও রেখেছেন দুর্দান্ত কৃতিত্বের স্বাক্ষর।

প্রাথমিক সমাপনীতে বৃত্তি অর্জন এর্ব পরপর দুই বছর (২০২৩ ও ২০২৪) উপজেলা মেধা অন্বেষণ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন লিতুন জিরা।

২০২৩ সালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস রচনা প্রতিযোগিতায় জেলা পর্যায়ের চ্যাম্পিয়ন একই বছর জাতীয় শিশু-কিশোর প্রতিযোগিতায় গোল্ড মেডেল এই সব কিছুই তিনি অর্জন করেছেন একাগ্রতা, নিষ্ঠা আর অবিশ্বাস্য মানসিক শক্তির বলে।

মা জাহানারা বেগম বলেন, “জন্মের পর মেয়ের ভবিষ্যৎ ভেবে কত রাত কাঁদেছি। কিন্তু আজ সে প্রতিটি পদক্ষেপে আমাদের মুখ উজ্জ্বল করছে।”

বাবা হাবিবুর রহমান, একজন কলেজ শিক্ষক, বলেন,“ছোটবেলায় হুইলচেয়ারে বসিয়ে স্কুলে নিয়ে যেতাম। আজ সে একা নিজেকে এগিয়ে নিচ্ছে। এটা দেখেই গর্বে বুক ভরে যায়।”

মণিরামপুর উপজেলা নির্বাহী অফিসার নিশাত তামান্না বলেন,“জিরার মতো শিশু সমাজে এক একটি মিরাকল। তার মেধা ও মানসিক শক্তি দেখে আমি সত্যিই মুগ্ধ।”

লিতুন জিরা শুধু একজন পরীক্ষার্থী নন, তিনি চলার পথে আলো জ্বালিয়ে দেওয়া এক জীবন্ত অনুপ্রেরণা। যারা স্বপ্ন দেখতে ভয় পায়, তাদের জন্য জিরা যেন এক নিরব প্রতিবাদ—যে বলে, “শরীর নয়, মন বড় কথা। পথ কঠিন হলেও থামা যাবে না।”

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

যারা বোরকা কিনতে বলেছিলেন, ছবিটা তাদের জন্য: বাঁধন

চব্বিশের আন্দোলনে নাগরিক অধিকার ও গণতন্ত্রের প্রশ্নে রাজপথে সক্রিয় ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সামাজিক মাধ্যমেও হয়েছে তার চুলচেরা বিশ্লেষণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে...

বলিউড কমেডিয়ান রাজপাল যাদব গ্রেফতার

বলিউডের জনপ্রিয় কমেডিয়ান অভিনেতা রাজপাল যাদবকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। চেক বাউন্স সংক্রান্ত এক মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে তিনি ভারতের দিল্লির তিহার কারাগারে...

জনপ্রিয়

অপরাধ

আল্লাহ ধৈর্যের কঠিন পরীক্ষা নিয়েছেন: মির্জা আব্বাস

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে জয় পাওয়ার পর ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেছেন, দীর্ঘ সময় লাইনে...

নির্বাচনে হেরে ‘মনে মনে ক্রীড়ামন্ত্রী’ হওয়া ব্যক্তির মানসিক অবস্থা প্রশ্নবিদ্ধ: আসিফ মাহমুদ

নির্বাচনে পরাজয়ের পর একজন ব্যক্তি নিজেকে ‘মনে মনে ক্রীড়ামন্ত্রী’ ভাবছেন, এমন অভিযোগ তুলে তীব্র ভাষায় সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ...

নোয়াখালী-৬ আসনে ছেলে হান্নান মাসউদের জয়, জামানত হারালেন বাবা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে প্রতিদ্বন্দ্বিতা করে বড় ব্যবধানে জয় পেয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ।...

আল্লাহ ধৈর্যের কঠিন পরীক্ষা নিয়েছেন: মির্জা আব্বাস

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে জয় পাওয়ার পর ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা...

নির্বাচনে হেরে ‘মনে মনে ক্রীড়ামন্ত্রী’ হওয়া ব্যক্তির মানসিক অবস্থা প্রশ্নবিদ্ধ: আসিফ মাহমুদ

নির্বাচনে পরাজয়ের পর একজন ব্যক্তি নিজেকে ‘মনে মনে ক্রীড়ামন্ত্রী’ ভাবছেন, এমন অভিযোগ তুলে তীব্র ভাষায় সমালোচনা করেছেন জাতীয়...

নোয়াখালী-৬ আসনে ছেলে হান্নান মাসউদের জয়, জামানত হারালেন বাবা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে প্রতিদ্বন্দ্বিতা করে বড় ব্যবধানে জয় পেয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সিনিয়র...

ভোটারদের কর্মস্থলে ফেরাতে নুরের ফ্রি লঞ্চ সার্ভিস

ভোট শেষ হলেও ভোটারদের কথা ভুলে যাননি পটুয়াখালী-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য নুরুল হক নুর। নির্বাচনের আগে ভোটারদের...

বিএনপি প্রার্থীর বাসায় ফুল নিয়ে সৌজন্য সাক্ষাৎ করলেন বিজয়ী মাসুদ সাঈদী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-১ আসন থেকে নির্বাচিত হওয়ার...

রাষ্ট্রপতিই নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন, সময় জানালেন মন্ত্রিপরিষদ সচিব

নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ আগামী তিন থেকে চার দিনের...