মালদ্বীপে ভবনের ছাদ থেকে পড়ে প্রবাসী বাংলাদেশির মৃত্যু

মালদ্বীপের রাজধানী মালে একটি বহুতল ভবনের ছাদ থেকে পড়ে হানজালা (৩০) নামের এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় শুক্রবার (১০ এপ্রিল) গভীর রাতে তার মৃত্যু হয়।
বাংলাদেশ হাইকমিশন সূত্রে জানা গেছে, রাজধানী মালের মাফান্নু ওয়ার্ডের একটি ১০ তলা আবাসিক ভবনের ছাদ থেকে পড়ে গুরুতর আহত হন হানজালা। পরে তাকে উদ্ধার করে ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত ২টার দিকে তার মৃত্যু হয়।
মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের কল্যাণ সহকারী আল মামুন পাঠান সময় সংবাদকে জানান, শুক্রবার রাতে হাসপাতালে গিয়ে আহত হানজালার শারীরিক অবস্থার খোঁজ নেওয়া হয়। চিকিৎসকরা তখন তার অবস্থা আশঙ্কাজনক বলে জানান। পরবর্তীতে রাত ২টার দিকে হাসপাতাল কর্তৃপক্ষ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে।
নিহত হানজালা চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার ৩ নম্বর ওয়ার্ডের আবদুল সামাদের ছেলে। পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার বিষয়েও হাইকমিশন কাজ করছে বলে জানা গেছে।
স্থানীয় প্রশাসনের বরাত দিয়ে মালদ্বীপের গণমাধ্যম জানিয়েছে, বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে মালের সবধেলি মাগু এলাকায় একটি ১০ তলা ভবনের ছাদ থেকে পার্শ্ববর্তী ভবনের টিনের ছাদের ওপর পড়ে গুরুতর আহত হন তিনি।
হানজালার স্বজন মালদ্বীপ প্রবাসী সেলিম ও মাসুদ জানান, প্রায় সাত থেকে আট মাস আগে জীবিকার সন্ধানে মালদ্বীপে যান হানজালা। তিনি একটি বৈধ প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। ঘটনার দিন প্রতিদিনের মতো ভবনের ছাদে থাকা গাছগুলোতে পানি দিচ্ছিলেন। এ সময় গাছগুলোর সুরক্ষায় একটি দড়ি বাঁধার সময় হঠাৎ পা পিছলে নিচে পড়ে যান।
পরে স্থানীয়রা এবং উদ্ধারকারী দল দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যায়। তবে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পাওয়ায় চিকিৎসাধীন অবস্থায় শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।
স্বজনরা জানান, হানজালার পরিবারের আর্থিক অবস্থা ভালো নয়। তাই দ্রুত মরদেহ দেশে পাঠাতে বাংলাদেশ হাইকমিশন ও সরকারের সহযোগিতা কামনা করেছেন তারা।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

কন্যাশিশুর স্বপ্নপূরণে পরিবার ও রাষ্ট্রকে এগিয়ে আসতে হবে: রাষ্ট্রপতি

২১ অক্টোবর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ইউএস-বাংলার সব ফ্লাইট বাতিল

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু ১২ অক্টোবর, ধর্মীয় প্রতিষ্ঠানে প্রচারের নির্দেশ

শিশুদের প্রশ্ন করার সুযোগ দিয়ে মেধা বিকাশের পথ তৈরি করতে হবে: অর্থমন্ত্রী

স্বাস্থ্যখাতের দুর্নীতির কাঠামো ধীরে ধীরে পরিবর্তন হবে: জাহেদ উর রহমান

‘আপনারা এক পা এগিয়ে এলে আমিও দুই পা এগিয়ে যাব’: রাষ্ট্রপতির

সীমিত আয়ের মানুষের জন্য মানসম্মত বাসস্থান নিশ্চিত করা সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী

জনগণের কাছে নির্বাচিত সরকারকে জবাবদিহি করতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

ডেঙ্গুতে মৃত্যুর দায় স্বীকার করে কার্যকর পদক্ষেপ নিন: জামায়াত আমির

