জামিনে কারামুক্ত বাউলশিল্পী আবুল সরকার

ধর্ম অবমাননার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার হওয়া বাউলশিল্পী আবুল সরকার জামিনে কারামুক্ত হয়েছেন।
সোমবার (১৩ এপ্রিল) বেলা সোয়া ১১টার দিকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট ২ থেকে তিনি মুক্তি পান। বিষয়টি নিশ্চিত করেছেন কারাগারটির জেল সুপার হালিমা খাতুন।
এর আগে গত ৫ এপ্রিল উচ্চ আদালত আবুল সরকারকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দেন। সেই জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছানোর পর সোমবার তাকে মুক্তি দেওয়া হয়।

মামলার তথ্য অনুযায়ী, গত ৪ নভেম্বর মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার জাবরা এলাকায় ‘খালা পাগলীর মেলা’য় পালাগানের আসরে ধর্ম অবমাননাকর মন্তব্য করেন বলে আবুল সরকারের বিরুদ্ধে অভিযোগ ওঠে। ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার শুরু হয়।
পরে ১৯ নভেম্বর রাতে মাদারীপুর জেলার একটি গানের আসর থেকে তাকে আটক করে মানিকগঞ্জ ডিবি পুলিশ। পরদিন তাকে মানিকগঞ্জে নিয়ে আসা হয়।
একই দিন ঘিওর উপজেলার মুফতি মো. আবদুল্লাহ বাদী হয়ে আবুল সরকারের বিরুদ্ধে মামলা করেন। এরপর আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

সেনাবাহিনীর ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী

দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে ২০ অক্টোবর রংপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আপনারা প্রজাতন্ত্রের কর্মচারী, কোনো দল বা ব্যক্তির নন: সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি

ফ্যামিলি কার্ডে অনিয়ম পেলে কাউকে ছাড় দেওয়া হবে না: প্রতিমন্ত্রী টুকু

সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান

কন্যাশিশুর স্বপ্নপূরণে পরিবার ও রাষ্ট্রকে এগিয়ে আসতে হবে: রাষ্ট্রপতি

২১ অক্টোবর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ইউএস-বাংলার সব ফ্লাইট বাতিল

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু ১২ অক্টোবর, ধর্মীয় প্রতিষ্ঠানে প্রচারের নির্দেশ

শিশুদের প্রশ্ন করার সুযোগ দিয়ে মেধা বিকাশের পথ তৈরি করতে হবে: অর্থমন্ত্রী

