শেখ হাসিনা পুরো দেশকে শেখ পরিবারের জমিদারি বানিয়েছিল: প্রেস সচিব

প্রধান উপদেষ্টা’র প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, শেখ হাসিনা পুরো দেশকে শেখ পরিবারের জমিদারি বানিয়েছিলেন। শুক্রবার (২৪ অক্টোবর) মাগুরায় জুলাই যোদ্ধাদের স্মরণ অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি।
প্রেস সচিব শফিকুল আলম বলেন, জুলাইয়ে যারা আত্মদান করেছেন, তারা দেশকে নতুন গণতান্ত্রিক রূপ দিয়েছেন; আগামী ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে সেটি চূড়ান্ত হবে।
শুক্রবার (২৪ অক্টোবর) মাগুরায় জুলাই শহীদদের স্মরণে নবনির্মিত স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে কথোপকথনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, “শেখ হাসিনা পুরো দেশকে শেখ পরিবারের জমিদারি বানিয়েছিল। জুলাইয়ে যারা আত্মদান করলেন তারা আবার দেশকে নতুন একটি গণতান্ত্রিক দেশে পরিণত করেছেন। সামনে ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে সেটার একটা চূড়ান্ত রূপ পাবে। প্রতি বছর ৫ আগস্ট আমরা জুলাই শহীদদের স্মরণ করব।”
শফিকুল আলম আরও বলেন, “ফেব্রুয়ারিতে নির্বাচনের ব্যাপারে সব দল এক আছে। ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে। এবারের নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ হবে। বাংলাদেশের আপামর জনসাধারণ সবাই ভোট দিতে আসবেন।”
প্রেস সচিব বলেন, “এবার মানুষ ভোট দেবে। কারণ, গত ১৭ বছর শেখ হাসিনার সরকারের সময় কেউ ভোট দিতে পারেনি। হাসিনার এমপিরা ঘুষ খেতেন। প্রত্যেকটা নির্বাচনে টাকার বিনিময়ে প্রতিনিধি দিতেন। ওই টাকাটা রুলিং পার্টির নেতারা নিয়েছেন। যার ফলে জনগণ ভোট দিতে পারেননি।”
তিনি আরও বলেন, “আমাদের দৃঢ় বিশ্বাস আসন্ন নির্বাচন একটি গ্রহণযোগ্য নির্বাচন হবে। নির্বাচন কমিশন বারবার বলছে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না। সরকারের ওপর দেশি-বিদেশি কোনও চাপ নেই। আওয়ামী লীগ এত মানুষকে খুন করেছে তবুও তারা অনুতপ্ত না।”
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

নৌবাহিনীর নতুন প্রধানকে র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

ধরা পড়ার আগে রোমান্টিক, ধরা পড়লে কয় বউ: এমপি নজরুলকে তাহেরী

আ. লীগের মনোনয়ন অনুষ্ঠানে ইউনিফর্ম পরে উপস্থিত, অতিরিক্ত ডিআইজিকে বাধ্যতামূলক অবসর

বদলে যাচ্ছে ই-পাসপোর্ট, যুক্ত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি

পাঁচ জেলায় আকস্মিক বন্যার শঙ্কা, বাড়ছে নদ-নদীর পানি

শাপলা চত্বরের ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা, শেখ হাসিনাসহ ৪১ জন আসামি

সড়ক দুর্ঘটনায় আহতদের দ্রুত হাসপাতালে নিতে প্রতি ১০ কিলোমিটারে থাকবে অ্যাম্বুল্যান্স

