বগুড়ায় বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই ভাইয়ের মৃত্যু, আহত ৩

বগুড়ার শাজাহানপুরে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাদের দুই মামাসহ তিনজন আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তিনজন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
শুক্রবার (৮ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার মাঝিড়া ইউনিয়নের প্রয়াস স্কুলের সামনের ঢাকা-বগুড়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, শেরপুর উপজেলার বনমরিচা গ্রামের বাসিন্দা মো: হযরত আলীর ছেলে মো: আরিফ (২১) ও মো: আকাশ (১৭) । আহতরা হলেন, তাদের মামা হায়দার আলী (৫০), আবদুল আজিজ (৩৮) ও মো: পলাশ (৩৫)।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, গতকাল রাতে বগুড়া শহর থেকে শেরপুরগামী একটি সিএনজিচালিত অটোরিকশা প্রয়াস স্কুলের সামনে পৌঁছালে অপর দিক থেকে আসা একটি বাসেরসঙ্গে মুখোমুখি সংঘর্ষে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে অটোরিকশায় আকাশ ঘটনাস্থলেই মারা যান ।
পরে ফায়ার সার্ভিস কর্মীরা গুরুতর আহত অবস্থায় ৪ জনকে উদ্ধার করে শজিমেক হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আকাশের বড়ভাই আরিফ মারা যান। দুর্ঘটনাকবলিত অটোরিকশাটি হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় ইঁদুর ও কবুতরের বিষ্ঠার মাঝে তৈরি হচ্ছিল ফুচকা

পদার্থবিজ্ঞান বিভাগ ছাত্রদলের নতুন আহ্বায়ক শেরপুরের রুহান

দেড় টাকায় বিদ্যুৎ! উদ্ভাবনটি আসলে কার?

বগুড়ায় মানহীন দই তৈরির দায়ে ২ কারখানায় জরিমানা

বগুড়ায় সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

বগুড়ায় অস্বাস্থ্যকর কেক কারখানায় অভিযান

বগুড়ায় মহাসড়ক পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল বিজিবি সদস্যের

সিএনজিকে সাইড দিতে গিয়ে খাদে স্কুলবাস, প্রাণ গেল অষ্টম শ্রেণির ছাত্রীর

শিশু ধর্ষণ মামলায় শেরপুরের আব্দুল খালেকের মৃত্যুদণ্ড

