শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬

চট্টগ্রামের রেয়াজউদ্দিন বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৩

বিশেষ সংবাদ

চট্টগ্রামের কোতোয়ালি থানার রেয়াজউদ্দিন বাজারের একটি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৩ জনের মৃত্যু হয়েছে। দগ্ধ অবস্থায় আরো ২ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ জুন) দিবাগত রাত ১টার দিকে নগরীর কোতোয়ালি থানার রেয়াজউদ্দিন বাজার এলাকার রিজওয়ান কমপ্লেক্সে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে ২ জনের নাম পাওয়া গেছে। তারা হলেন, সাতকানিয়া উপজেলার বাংলা বাজার এলাকার মোহাম্মদ রিদুয়ান (৪৫) ও একই উপজেলার মো: শাহেদ (১৮)।

চট্টগ্রামের রেয়াজউদ্দিন বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের বিষয়ে ফায়ার সার্ভিসের নন্দনকানন স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ আলী জানিয়েছেন, বৃহস্পতিবার রাত দেড়টার দিকে মার্কেটের ‘ব্রাদার্স টেলিকম’ নামের একটি দোকান থেকে এ আগুন লাগে।

পরে আগুন দ্রুত আশপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে শুক্রবার ভোর ৫টার দিকে আগুন নেভানো সম্ভব হয়।

তিনি আরও জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মার্কেটের ভিতর বাতাস চলাচলের সুযোগ না থাকায় আগুন নেভাতে অনেক সময় লেগেছে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ বের করতে কাজ চলছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

যারা বোরকা কিনতে বলেছিলেন, ছবিটা তাদের জন্য: বাঁধন

চব্বিশের আন্দোলনে নাগরিক অধিকার ও গণতন্ত্রের প্রশ্নে রাজপথে সক্রিয় ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সামাজিক মাধ্যমেও হয়েছে তার চুলচেরা বিশ্লেষণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে...

বলিউড কমেডিয়ান রাজপাল যাদব গ্রেফতার

বলিউডের জনপ্রিয় কমেডিয়ান অভিনেতা রাজপাল যাদবকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। চেক বাউন্স সংক্রান্ত এক মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে তিনি ভারতের দিল্লির তিহার কারাগারে...

জনপ্রিয়

অপরাধ

সড়কে চাঁদাবাজির কোনো সুযোগ নেই: এ্যানি

লক্ষ্মীপুরে সড়কে চাঁদাবাজির কোনো স্থান নেই বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বেলা ১১টায় লক্ষ্মীপুর সার্কিট হাউসে সাংবাদিকদের...

আসিফ নজরুল খাড়ার ওপর মিথ্যা বলবে, ভাবতেও পারছি না: কোচ সালাউদ্দিন

বাংলাদেশ দলের নিরাপত্তা শঙ্কার কারণে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত যাত্রা বাতিল করে লাল-সবুজ প্রতিনিধিরা। বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করেছে আইসিসি। এই বিতর্কিত পরিস্থিতিতে...

কৃষি খাত শক্তিশালী করলেই মজবুত হবে জাতীয় অর্থনীতি: কৃষিমন্ত্রী

কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী হাজী আমিন উর রশিদ ইয়াছিন বলেছেন, কৃষি খাত শক্তিশালী না হলে জাতীয় অর্থনীতির ভিতও মজবুত হবে না। দেশের প্রায়...

সড়কে চাঁদাবাজির কোনো সুযোগ নেই: এ্যানি

লক্ষ্মীপুরে সড়কে চাঁদাবাজির কোনো স্থান নেই বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার (২০ ফেব্রুয়ারি)...

আসিফ নজরুল খাড়ার ওপর মিথ্যা বলবে, ভাবতেও পারছি না: কোচ সালাউদ্দিন

বাংলাদেশ দলের নিরাপত্তা শঙ্কার কারণে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত যাত্রা বাতিল করে লাল-সবুজ প্রতিনিধিরা। বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে...

কৃষি খাত শক্তিশালী করলেই মজবুত হবে জাতীয় অর্থনীতি: কৃষিমন্ত্রী

কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী হাজী আমিন উর রশিদ ইয়াছিন বলেছেন, কৃষি খাত শক্তিশালী না হলে জাতীয় অর্থনীতির...

দেশের মানুষকে অগ্রাধিকার দিয়েই পররাষ্ট্রনীতি বাস্তবায়িত হবে: শামা ওবায়েদ

সব নীতির কেন্দ্রে বাংলাদেশ ও দেশের মানুষ—এই নীতিতেই পররাষ্ট্রনীতি বাস্তবায়িত হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি...

নকলের মতোই দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান হবে মাদক–সন্ত্রাস ও ইভটিজিংমুক্ত: শিক্ষামন্ত্রী

নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ে তোলার চলমান কার্যক্রমের ধারাবাহিকতায় দেশের সব...

রোজার শুরুতেই ঊর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম, বিপাকে ক্রেতারা

রমজানের প্রথম শুক্রবারে সাপ্তাহিক ছুটি ও ইফতারের বাড়তি চাহিদাকে...