মুরগির ডিম নিয়ে তুলকালাম, পেঁয়াজের সেঞ্চুরি

বিশেষ সংবাদ

মুরগির ডিম নিয়ে রীতিমতো তুলকালাম অবস্থা রাজধানীর বিভিন্ন বাজারে। ৬০ টাকার নিচে কোনো সবজি নেই। পেঁয়াজের কেজি হাঁকাচ্ছে সেঞ্চুরি দামে। বেশকিছু নিত্যপণ্যের দামও চড়া। এমন পরিস্থিতিতে পণ্য কিনতে হিমশিম খেতে হচ্ছে সাধারণ মানুষদের। বাজারে নিত্যপণ্যের দামের ঊর্ধ্বগতি হওয়ায় নাজেহাল হয়ে পড়ছেন নিম্নবিত্ত ও নিম্ন মধ্যবিত্তরা।

শুক্রবার (২৮ জুন) ছুটির দিন সরেজমিনে গিয়ে দেখা যায়, ক্রেতাদের ভিড়ে বাজার জমজমাট। খুচরা পর্যায়ে ক্রেতাদের ডিমের ডজনে গুনতে হচ্ছে ১৫০ টাকা। পাইকারিতে মুরগির ডিম পিস প্রতি বিক্রি হচ্ছে ১১ টাকা ৫০ পয়সা। পাড়া-মহল্লায় প্রতি ডজন বিক্রি হচ্ছে ১৬৫ টাকা।

এদিকে, আবারো চড়ছে মুরগির বাজার। মাত্র ১ সপ্তাহের ব্যবধানে ব্রয়লারের দাম প্রতি কেজিতে ২০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১৮০ টাকায়। জিনিসপত্রের সরবরাহ কম হওয়ার অজুহাতে ৭দিনের ব্যবধানে প্রায় সব ধরনের সবজির দাম বেড়েছে কেজিতে অন্তত ১৫ টাকা।

কাঁচামরিচ কেজিতে ঠেকেছে ১৬০ থেকে ২০০ টাকায়। পেঁপের কেজি ৭০ থেকে ৮০ টাকা, বেগুনের কেজি নেয়া হচ্ছে ৮০ টাকা। পটল ও ঢ্যাঁড়সের কেজি ৬০ টাকা। তবে কচুর লতি, কাঁকরোল, বরবটি বিক্রি হচ্ছে আরো ২০ টাকা বেশি দরে, অর্থাৎ প্রতি কেজি ৮০ টাকার আশপাশে।

গেল সপ্তাহে পেঁয়াজ প্রতি কেজিতে বিক্রি হয়েছে ৯০ টাকায়। যা ১ সপ্তাহ ব্যবধানে ৫-১০ টাকা বেড়ে গিয়ে বিক্রি হচ্ছে ৯৫ থেকে ১০০ টাকা কেজি।

পেঁয়াজ ব্যবসায়ীরা জানিয়েছেন, দেশি পেঁয়াজের মৌসুম যত শেষের দিকে যাচ্ছে, তত দাম বাড়ছে। আগামীতে এ দাম কোথায় গিয়ে ঠেকবে তা সঠিক বলা যাচ্ছে না। স্বস্তি নেই আদা ও রসুনের দামে। আলু প্রতি কেজিতে ৬০ থেকে ৬৫ টাকা দরে বিক্রি হচ্ছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

প্রথম দেখাতেই কাকের প্রেমে পড়েছি: ভাবনা

ঢাকার আকাশে উড়ে যাওয়া কাকের ডাক অনেকের কাছে হয়তো সাধারণ দৃশ্য। কিন্তু অভিনেত্রী আশনা হাবিব ভাবনার কাছে সেই কাকই হয়ে উঠেছে ভালোবাসার এক বিশেষ...

অনুমোদনহীন দৃশ্য সংযোজন, আটকে গেল শাকিব খানের ‘প্রিন্স’ সিনেমা

অন্বেষণ ডেস্ক : শাকিব খানের ‘প্রিন্স: ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা’ সিনেমার সার্টিফিকেশন সনদ সাময়িকভাবে স্থগিত ঘোষণা করেছে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড। অনুমোদনহীন...

জনপ্রিয়

অপরাধ

বাংলাদেশের মানুষ কাঁটাতার ভয় পায় না: পররাষ্ট্র উপদেষ্টা

ভারতের উদ্দেশে কড়া বার্তা দিয়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, কাঁটাতার দেখিয়ে বাংলাদেশকে ভয় দেখানোর সময় এখন আর নেই। বাংলাদেশের মানুষ কাঁটাতারকে ভয়...

পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর মোনামি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর পদ থেকে পদত্যাগ করেছেন আলোচিত শিক্ষক অধ্যাপক শেহরীন আমিন ভূঁইয়া মোনামি। সোমবার (১১ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে...

বগুড়ায় পচা ডিমে খাবার তৈরি, মায়ের দোয়া বেকারিকে ৮০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় লোকচক্ষুর আড়ালে হ্যাচিং (বাচ্চা না ফোটা) ও নষ্ট ডিম দিয়ে বেকারি পণ্য তৈরির দায়ে মায়ের দোয়া বেকারি কে ৮০ হাজার টাকা জরিমানা করা...

বাংলাদেশের মানুষ কাঁটাতার ভয় পায় না: পররাষ্ট্র উপদেষ্টা

ভারতের উদ্দেশে কড়া বার্তা দিয়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, কাঁটাতার দেখিয়ে বাংলাদেশকে ভয় দেখানোর সময় এখন...

পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর মোনামি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর পদ থেকে পদত্যাগ করেছেন আলোচিত শিক্ষক অধ্যাপক শেহরীন আমিন ভূঁইয়া মোনামি। সোমবার (১১ মে)...

বগুড়ায় পচা ডিমে খাবার তৈরি, মায়ের দোয়া বেকারিকে ৮০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় লোকচক্ষুর আড়ালে হ্যাচিং (বাচ্চা না ফোটা) ও নষ্ট ডিম দিয়ে বেকারি পণ্য তৈরির দায়ে মায়ের দোয়া বেকারি...

যমুনা সেতু আমরা করেছি, পদ্মার উদ্যোগও আমরাই নিয়েছিলাম: সেতুমন্ত্রী

যমুনা সেতু বাস্তবায়ন এবং পদ্মা সেতুর উদ্যোগ নেওয়ার পেছনে নিজেদের সরকারের ভূমিকার কথা তুলে ধরেছেন সড়ক পরিবহন ও...

শেরপুরে ২৭৮ টাকার খাজনায় ২ হাজার নিলেন নায়েব

বগুড়ার শেরপুরে অনলাইনে ভূমির খাজনা পরিশোধের নামে এক গ্রাহকের...

গর্ভের সন্তান ছেলে না মেয়ে প্রকাশ করা যাবে না: হাইকোর্ট

ভ্রূণের লিঙ্গ নির্ধারণ এবং তা প্রকাশের প্রচলিত অনৈতিক চর্চা...