জ্বালানি তেলের দাম বাড়ল, আজ থেকে গুনতে হচ্ছে বাড়তি টাকা

`); win.document.close(); };
`); win.document.close(); }

বিশেষ সংবাদ

বৈশ্বিক জ্বালানি বাজারের অস্থিরতার প্রভাব এবার সরাসরি পড়ল দেশের জ্বালানি তেলের দামে। সরকার নতুন করে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রলের দাম বাড়িয়েছে, যা রবিবার (১৮ এপ্রিল) থেকে কার্যকর হয়েছে। নতুন এই মূল্য অনুযায়ী আজ থেকে জ্বালানি তেল কিনতে গুনতে হচ্ছে বাড়তি টাকা।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন দাম ঘোষণা করেছে। এতে বলা হয়েছে, বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় পদ্ধতিতে এই মূল্য সমন্বয় করা হয়েছে।

- Advertisement -

একনজরে নতুন জ্বালানি তেলের দাম প্রতি লিটার ডিজেল ১১৫ টাকা (আগে ৯৯), কেরোসিন ১৩০ টাকা (আগে ১১২), অকটেন ১৪০ টাকা (আগে ১২০) এবং পেট্রল ১৩৫ টাকা (আগে ১১৬)।

নতুন দামে ডিজেলের মূল্য ২০২২ সালের আগস্টের রেকর্ড ছাড়িয়েছে। এর আগে ডিজেলের দাম ১১৪ টাকা নির্ধারণ করা হয়েছিল, যা ছিল তখন পর্যন্ত সর্বোচ্চ। এবার ১১৫ টাকা নির্ধারণের মাধ্যমে নতুন রেকর্ড তৈরি হলো।

- Advertisement -

এদিকে দাম বৃদ্ধির খবর ছড়িয়ে পড়ার পর দেশের বিভিন্ন এলাকায় ফিলিং স্টেশনগুলোতে ভিড় বাড়তে দেখা গেছে। সরবরাহ কমে যাওয়ার আশঙ্কায় অনেকেই আগেভাগে তেল সংগ্রহের চেষ্টা করছেন।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন জানিয়েছে, পরিস্থিতি সামাল দিতে তেল বিপণন কোম্পানিগুলোকে বাড়তি সরবরাহের নির্দেশ দেওয়া হয়েছে। সংস্থাটির দায়িত্বশীল কর্মকর্তারা জানান, মানুষের ভোগান্তি কমাতে রাতেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

- Advertisement -

এ বিষয়ে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, বাজারে হঠাৎ করে চাহিদা বেড়ে গেছে। তবে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা আরও জানান, গত বছরের তুলনায় জ্বালানি তেলের চাহিদা প্রায় ৩০ শতাংশ বেড়েছে। ফলে বাজারে চাপ তৈরি হয়েছে।

উল্লেখ্য, দেশে ব্যবহৃত মোট জ্বালানির প্রায় ৬৩ শতাংশই ডিজেল। ফলে ডিজেলের দাম বাড়ার প্রভাব গণপরিবহন, কৃষি ও পণ্য পরিবহন খাতে পড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

পুত্রের পর এবার কন্যাসন্তানের মা হলেন বুবলী

দুই পুত্রসন্তানের পর এবার কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন শাকিব খান ও শবনম বুবলী। গত ১১ মে তাদের পরিবারে কন্যাসন্তানের আগমন হয়েছে বলে জানা গেছে।এ তথ্য...

চ্যানেল আইয়ের বিশেষ সম্মাননায় স্বর্ণের কলস পেলেন অপু বিশ্বাস

চিত্রনায়িকা অপু বিশ্বাস ভালোবাসা ও সম্মানের স্মারক হিসেবে একটি প্রতীকী স্বর্ণের কলস উপহার পেয়েছেন। মঙ্গলবার চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর...

জনপ্রিয়

অপরাধ

শেরপুরে দীর্ঘ ভোগান্তি শেষে গ্রামবাসীর উদ্যোগে রাস্তা নির্মাণ

বগুড়ার শেরপুর উপজেলায় কয়েক দশকের ভোগান্তি দূর করতে প্রশাসনের অপেক্ষা না করে নিজেরাই রাস্তা নির্মাণ করেছেন ভবানীপুর ইউনিয়নের দুই গ্রামের মানুষ। শনিবার (৬ জুন)...

পরকীয়ার জেরে ৫ বছরের মেয়েকে হত্যা করে প্রেমিকের সাথে পালালেন মা

ভারতের বেঙ্গালুরুতে ৫ বছরের মেয়েকে হত্যা করে প্রেমিকের সাথে মায়ের পালিয়ে যাওয়ার এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। গত ২৪ মার্চ ভারতের কর্ণাটক রাজ্যের বেঙ্গালুরুতে এই...

১৫ বছরেই ভারতের জাতীয় দলে ডাক পেলেন সূর্যবংশী, বাদ অধিনায়ক

ভারতের টি-টোয়েন্টি ক্রিকেটে বড় ধরনের পরিবর্তন এসেছে নতুন স্কোয়াড ঘোষণাকে ঘিরে। আসন্ন আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফর সামনে রেখে ঘোষিত দলে নেতৃত্বে আনা হয়েছে শ্রেয়াস...

শেরপুরে দীর্ঘ ভোগান্তি শেষে গ্রামবাসীর উদ্যোগে রাস্তা নির্মাণ

বগুড়ার শেরপুর উপজেলায় কয়েক দশকের ভোগান্তি দূর করতে প্রশাসনের অপেক্ষা না করে নিজেরাই রাস্তা নির্মাণ করেছেন ভবানীপুর ইউনিয়নের...

পরকীয়ার জেরে ৫ বছরের মেয়েকে হত্যা করে প্রেমিকের সাথে পালালেন মা

ভারতের বেঙ্গালুরুতে ৫ বছরের মেয়েকে হত্যা করে প্রেমিকের সাথে মায়ের পালিয়ে যাওয়ার এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। গত ২৪...

১৫ বছরেই ভারতের জাতীয় দলে ডাক পেলেন সূর্যবংশী, বাদ অধিনায়ক

ভারতের টি-টোয়েন্টি ক্রিকেটে বড় ধরনের পরিবর্তন এসেছে নতুন স্কোয়াড ঘোষণাকে ঘিরে। আসন্ন আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফর সামনে রেখে...

বিদ্যুতের মূল্যবৃদ্ধির চাপ থেকে ৬৫ শতাংশ প্রান্তিক জনগোষ্ঠীকে মুক্ত রাখা হয়েছে: তথ্যমন্ত্রী

দেশের ৬৫ শতাংশ প্রান্তিক ও নিম্নআয়ের বিদ্যুৎ ব্যবহারকারীকে মূল্যবৃদ্ধির বাড়তি চাপ থেকে সুরক্ষা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তথ্য...

টানা দুই দফায় কমল স্বর্ণের দাম, ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দামে আবারও বড় ধরনের সমন্বয় এসেছে।...

বগুড়ায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র-ইয়াবাসহ চারজন গ্রেফতার

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় ডাকাতির প্রস্তুতির সময় অভিযান চালিয়ে একটি...