বেড়েছে আলু-মরিচ-ডিমের দাম, সবজির বাজারও চড়া
বেড়েছে আলু, মরিচ ও ডিমের দাম, সবজির বাজারও অনেকটাই চড়া। দীর্ঘদিন ধরেই নিত্যপণ্য, কাঁচাবাজার, মাছ-মাংস, এমনকি মসলাজাত পণ্যের দাম ঊর্ধ্বমুখী। ৭ দিনের ব্যবধানেই দাম বেড়ে যাচ্ছে বিভিন্ন সবজির দাম।
বিশেষ করে এক সপ্তাহের ব্যবধানে ফের বেড়েছে আদা, কাঁচামরিচ ও ডিমসহ কিছু সবজির দাম। সপ্তাহের ব্যবধানে বাদামি ডিমের দাম প্রতি ডজনে ৫ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৫৫ টাকা দরে।

শুক্রবার (৩১ মে) সকালে রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, আগের মতোই উচ্চমূল্যে বিক্রি হচ্ছে চিনি, চাল, আটা, ডাল, মাছ-মাংস ও শাক-সবজি।

সবজির বাজারে আলুর বিক্রি হচ্ছে প্রতি কেজি ৫৫ থেকে ৬০ টাকায়। স্থানভেদে টমেটোর কেজি ৭০ থেকে ৮০ টাকা। পেঁপে ৫০ থেকে ৬০ টাকা, জাত ও মানভেদে বেগুন ৬০ থেকে ৮০ টাকা, করলা ৮০ থেকে ৯০ টাকা, ঢেঁড়স ৪০ থেকে ৫০ টাকা, বরবটি ৬০ থেকে ৭০ টাকা ও পটল ৫০ থেকে ৬০ টাকা কেজি বিক্রি হচ্ছে। স্থান ও মানভেদে কাঁচামরিচের প্রতি কেজি ১৯০ থেকে ২৪০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।
বাজারে প্রতি কেজি পেঁয়াজ জাতভেদে বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকায়। তবে এক সপ্তাহের ব্যবধানে রসুনের দাম প্রতি কেজিতে ১০ থেকে ২০ টাকা বেড়েছে। দেশি রসুন ২০০ থেকে ২২০ টাকা ও আমদানি করা রসুন ২৪০ থেকে ২৬০ টাকা কেজি বিক্রি হচ্ছে। আদা প্রতি কেজি বিক্রি হচ্ছে ২৫০ থেকে ২৭০ টাকায়।

বাজারে গরুর মাংসের প্রতি কেজি বিক্রি হচ্ছে ৭৮০-৮০০ টাকা। ব্রয়লার মুরগির দাম প্রতি কেজি স্থানভেদে ২২০ থেকে ২৩০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়াও সোনালি ও লেয়ার জাতের মুরগির কেজি ৩৫০ থেকে ৩৯০ টাকা বিক্রি হচ্ছে। খাসির মাংসের দাম আগের মতোই রয়েছে।

মাছের বাজারে আকার ও মানভেদে রুই-কাতলা মাছ বিক্রি হচ্ছে প্রতি কেজি ৩৫০ থেকে ৬০০ টাকায়। চাষের কই প্রতি কেজে ২৮০ থেকে ৩০০ টাকার নিচে মিলছে না। পাবদা মাছ ৩৫০ থেকে ৫০০, মলা ৫০০, কাচকি মাছ ৬০০, বাতাসি-টেংরা ৯০০, বাইম মাছ ১ হাজার থেকে ১ হাজার ২০০ টাকা ও রুপচাঁদার প্রতি কেজি ১ হাজার টাকায় বিক্রি হচ্ছে।
সর্বশেষ সংবাদের আপডেট পান
জাতীয়, আঞ্চলিক এবং বিজ্ঞান ও প্রযুক্তির বাছাইকৃত গুরুত্বপূর্ণ সংবাদগুলো সরাসরি আপনার ইমেইলে পেতে সাবস্ক্রাইব করুন।
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)
বাজারে সরবরাহ স্বাভাবিক, কমেছে আদা-রসুন-পেঁয়াজের দাম: প্রতিমন্ত্রী
দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরিতে বাড়ল ৬ হাজারের বেশি
টানা দুই দফায় কমল স্বর্ণের দাম, ভরি কত?
ঈদের আগে এলাচের দাম বাড়লো ৩০০ টাকা
সবজির দামে আগুন, ডিম, মাছ ও মাংসের বাজারেও ঊর্ধ্বগতি
স্বর্ণের দাম কমলো, ভরি কত?
ভারত থেকে এলো আরও ৫ হাজার টন ডিজেল
জ্বালানি তেলের দাম বাড়ল, আজ থেকে গুনতে হচ্ছে বাড়তি টাকা
ইলিশের আগুন দাম, কেজি ৪ হাজার ছাড়াল
স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো ৪ হাজার টাকার বেশি
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন