ইসলামপুরে নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে পল্লি চিকিৎসকের মৃত্যু

জামালপুরের ইসলামপুরে নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে আনোয়ার হোসেন (৪৫) নামে এক পল্লি চিকিৎসকের মৃত্যু হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার চরপুটিমারী ইউনিয়নের ৪ নম্বর চর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আনোয়ার হোসেন ওই এলাকার বাসিন্দা ছিলেন এবং স্থানীয়ভাবে চিকিৎসাসেবা দিয়ে আসছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকালে নদীতে মাছ ধরতে যান আনোয়ার হোসেন। দুপুরের দিকে হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয় বাসিন্দারা বিষয়টি জানতে পেরে তার পরিবারের সদস্যদের খবর দেন।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, নদীতে মাছ ধরার সময় বজ্রপাতে আনোয়ার হোসেনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। পুলিশ বিষয়টি খোঁজ নিয়ে দেখছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

আগামী এক বছরে ৪১ লাখ পরিবার পাবে ফ্যামিলি কার্ড: প্রধানমন্ত্রী

মৌলভীবাজার সফরে প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন ফ্যামিলি কার্ড কর্মসূচি

দুই লাখ শিক্ষার্থী পাবে বিনামূল্যে স্কুল ড্রেস ও ব্যাগ

শহীদ জিয়াউর রহমানের মাজারে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

সড়কে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

দেশের যেকোনো স্থানে দায়িত্ব পালনে ডিসিদের প্রস্তুত থাকতে বললেন প্রধানমন্ত্রী

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার, ৮০ শতাংশই নারী

বৃষ্টির মধ্যেই শাহজালাল মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চাই না: প্রধানমন্ত্রী

