সড়কে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

চাঁদপুর সফরে যাওয়ার পথে রাজধানীতে সড়কের পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভ্যর্থনা জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন।
শনিবার রাজধানীর ওয়ারী থানার টিকাটুলি এলাকায় নিজ নির্বাচনী আসনের নেতাকর্মী ও স্থানীয়দের সঙ্গে নিয়ে তিনি প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান। এ সময় প্রধানমন্ত্রীর গাড়িবহর নির্বিঘ্নে চলাচল করতে সড়ক ব্যবস্থাপনায় সক্রিয় ভূমিকা রাখতে দেখা যায় প্রতিমন্ত্রীকে।
চাঁদপুর যাওয়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান কুমিল্লার বরুড়া উপজেলায় একটি পথসভায় অংশ নেন। পরে তিনি চাঁদপুরের শাহরাস্তি উপজেলার খোদ্দ খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন ও এক সমাবেশেও যোগ দেন।

সরকারের পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু সহনশীলতা বৃদ্ধির উদ্যোগের অংশ হিসেবে দেশজুড়ে নদী, খাল ও জলাধার পুনঃখনন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে বলে জানা গেছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বিএনপির শোভাযাত্রা ঘিরে নয়াপল্টনে নিরাপত্তা জোরদার

‘আপা আসবে, তাই চলে যাচ্ছি: ফেসবুক পোস্টে আসিফ মাহমুদ

আওয়ামী লীগকে আশ্রয়-প্রশ্রয় দিয়ে নিরাপদে রাখছে বিএনপি: নাহিদ ইসলাম

কারামুক্তিতে মেজর আখতারুজ্জামানকে ফুলেল শুভেচ্ছা জামায়াতের

ছয়টি শার্টের দামের সমান মজুরি চান আমজনতার তারেক

ডিসেম্বর নিয়ে ‘হাইপ’ তৈরির চেষ্টা, শেখ হাসিনা আজই ফিরে আসুক: স্বরাষ্ট্রমন্ত্রী

পত্রিকা নয়, ‘মিথ্যা ন্যারেটিভ’ ছিঁড়েছি: রাশেদ খাঁন

টাকার বিনিময়ে আ.লীগ নেতাদের আশ্রয় দিচ্ছে বিএনপির কিছু লোক: মির্জা আব্বাস

ক্ষমতায় যেতে ভারতের সঙ্গে জামায়াতের লিয়াঁজো, অভিযোগ রাশেদ খাঁনের

