দুই লাখ শিক্ষার্থী পাবে বিনামূল্যে স্কুল ড্রেস ও ব্যাগ

আগামী অর্থবছরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই লাখ শিক্ষার্থীর মধ্যে বিনামূল্যে স্কুল ড্রেস ও পাটের তৈরি ব্যাগ বিতরণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (১০ জুন) জাতীয় সংসদ ভবনে বাজেট অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে এ পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, বিদেশে অবস্থানকালে তিনি দেখেছেন, সেখানকার শিক্ষার্থীরা পরিচ্ছন্ন ও মানসম্মত পোশাক পরে বিদ্যালয়ে যায়। সেই অভিজ্ঞতা থেকেই বাংলাদেশের শিশুদের জন্যও এমন একটি উদ্যোগ নেওয়ার চিন্তা তার মধ্যে তৈরি হয়। এরই অংশ হিসেবে আগামী অর্থবছরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই লাখ শিশুর হাতে স্কুল ড্রেস তুলে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে।

তিনি জানান, শুধু পোশাক নয়, শিক্ষার্থীদের খাতা, বই ও অন্যান্য শিক্ষা উপকরণ বহনের জন্য ব্যাগও দেওয়া হবে। এসব ব্যাগ দেশের পাটশিল্পকে উৎসাহিত করতে পাটের সোনালি আঁশ দিয়ে তৈরি করা হবে।
শিক্ষা খাতের আরেকটি উদ্যোগের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আগামী ১০০ দিনের মধ্যে দেশের ২ হাজার ৩৩৬টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান এবং ৮ হাজার ২৩২টি মাদরাসায় বিনামূল্যে ওয়াইফাই সেবা চালুর পরিকল্পনা রয়েছে।
এ ছাড়া শিশু-কিশোরদের খেলাধুলার সুযোগ বাড়াতে শহর ও গ্রামাঞ্চলে খেলার মাঠ নির্ধারণ এবং অবকাঠামো উন্নয়নের কাজ চলছে বলেও জানান তিনি। এ লক্ষ্যে প্রতিটি ইউনিয়ন ও উপজেলায় যথাক্রমে ৮ থেকে ১০ বিঘা আয়তনের উন্মুক্ত খেলার মাঠ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

সাক্ষীদের হুমকি দিয়ে বিচার বাধাগ্রস্ত করা যাবে না: চিফ প্রসিকিউটর

ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, অনুসন্ধানে দুদক

দেশে সারের কোনো সংকট নেই, একটি দুষ্টচক্র মজুতের চেষ্টা করছে: কৃষিমন্ত্রী

সরকারের ৬ মাসে খাদ্যশস্যের মজুত বেড়েছে দেড় লাখ টন

আগামী ৩ মাসের মধ্যে ডেঙ্গু সমস্যা সমাধানে সর্বোচ্চ চেষ্টা করবে সরকার: প্রধানমন্ত্রী

ভারতের সঙ্গে বিগত সরকারের ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

মেট্রোরেলের ৪৬ পিলারে ফাটল চিহ্নিত: সংসদে সেতুমন্ত্রী

