বৃষ্টির মধ্যেই শাহজালাল মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

সিলেটে টানা বৃষ্টির মধ্যেই হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (২ মে) সকাল ১০টা ৫ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে তিনি সরাসরি দরগাহ এলাকায় যান। পরে মাজারে গিয়ে দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাতে অংশ নেন।
এ সময় তার সঙ্গে ছিলেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। এছাড়া উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরীসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।

বিমানবন্দর থেকে মাজারে যাওয়ার পথে বৃষ্টি উপেক্ষা করেই সড়কের দুই পাশে অবস্থান নেন দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ। তারা হাত নেড়ে শুভেচ্ছা জানানোর পাশাপাশি তাকে স্বাগত জানান। জবাবে তারেক রহমানও উপস্থিত জনতার উদ্দেশে হাত নেড়ে অভিবাদন জানান।
মাজার জিয়ারত শেষে নগরের চাঁদনীঘাট এলাকায় জলাবদ্ধতা নিরসনে সিলেট সিটি করপোরেশনের একটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। পরে একটি সুধী সমাবেশেও অংশ নেন।
সফরের অংশ হিসেবে খাল খনন কার্যক্রম এবং ক্রীড়া উন্নয়ন সংশ্লিষ্ট ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ উদ্যোগসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে। দিনশেষে তার ঢাকায় ফেরার কথা।
উল্লেখ্য, গত ২১ জানুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা সিলেট থেকেই শুরু করেছিলেন তারেক রহমান।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

দেশে সারের কোনো সংকট নেই, একটি দুষ্টচক্র মজুতের চেষ্টা করছে: কৃষিমন্ত্রী

সরকারের ৬ মাসে খাদ্যশস্যের মজুত বেড়েছে দেড় লাখ টন

আগামী ৩ মাসের মধ্যে ডেঙ্গু সমস্যা সমাধানে সর্বোচ্চ চেষ্টা করবে সরকার: প্রধানমন্ত্রী

ভারতের সঙ্গে বিগত সরকারের ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

মেট্রোরেলের ৪৬ পিলারে ফাটল চিহ্নিত: সংসদে সেতুমন্ত্রী

গণতন্ত্র ফিরে পেতে অনেক মূল্য দিতে হয়েছে: রাষ্ট্রপতি

সাংবাদিকদের কাজ চাঁচাছোলা প্রশ্ন করা, আমি জবাব দিতে প্রস্তুত: তথ্য উপদেষ্টা

ইউপি নির্বাচন উপজেলাভিত্তিক করার পরিকল্পনা করছে ইসি

