কুমিল্লায় ত্রিমুখী সংঘর্ষে দগ্ধ হয়ে প্রাণ গেল ৪ জনের

কুমিল্লার দাউদকান্দিতে যাত্রীবাহী বাস, অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে দগ্ধ হয়ে শিশুসহ চারজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) দুপুরে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার বানিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের পর তিনটি যানবাহনই আগুনে পুড়ে যায়।
দাউদকান্দি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল বাহার মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, একটি মোটরসাইকেল ও একটি অটোরিকশা যাত্রীবাহী বাসের নিচে চাপা পড়লে মোটরসাইকেলের ট্যাংক ফেটে আগুনের সূত্রপাত হয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
ঘটনাস্থল থেকে শিশুসহ চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনায় আরও কয়েকজন আহত হন, তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দুর্ঘটনায় কবলিত বাস, অটোরিকশা ও মোটরসাইকেল উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় মহাসড়কে কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

কুমিল্লায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল ছাত্রশিবির নেতার

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

বগুড়ায় গরুবাহী ভটভটি উল্টে ব্যবসায়ীসহ নিহত ২

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

নওগাঁয় ছোট যমুনা নদী থেকে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার

নওগাঁয় মাদকাসক্ত ছেলের মারধরে রিকশা চালক বাবার মৃত্যু

বগুড়ায় মারধরে আহত জামায়াত নেতার মৃত্যু, বিএনপি নেতা গ্রেফতার

