শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬

কক্সবাজারের মহেশখালী

ছেলের মৃত্যুর জন্য টাকা নিতে পারবো না, তা গলা দিয়ে নামবে না

বিশেষ সংবাদ

ছেলের মৃত্যুর জন্য টাকা নিতে পারবো না, তা গলা দিয়ে নামবে না এমনটা জানিয়েছে নিহত তানভীর আহমেদের পরিবার। কক্সবাজারের মহেশখালী উপজেলার কালামাছছড়া ইউনিয়নের বাসিন্দা বাদশা মিয়া ও সানোয়ারা বেগমের ৩ ছেলের মধ্যে মো: তানভীর আহমেদ (১৯) ছিলেন সবার বড়। নিহত তানভীরের বাবা কৃষকদের কাছ থেকে পান কিনে চন্দনাইশ এলাকায় বিক্রি করেন।

ছেলেকেও বলেছিলেন ব্যবসা করতে, কিন্তু তানভীরের ইচ্ছে ছিলো লেখাপড়া করার। বাবার ঋণ করা টাকা দিয়ে তানভীর শহরের ভালো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তিও হয়েছিলেন । কিন্তু গত ১৮ জুলাই (বৃহস্পতিবার) সব স্বপ্নের সমাপ্তি হয় যখন গুলির আঘাতে তানভীর আহমেদ পাড়ি জমায় না ফেরার দেশে।

তানভীরের বাবা বাদশা মিয়া গণমাধ্যমকে জানিয়েছেন, চট্টগ্রাম নগরীর বহাদ্দারহাট এলাকায় সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ, ছাত্রলীগ ও যুবলীগের সংঘর্ষে গুলি লেগে তানভীর আহমেদ নিহত হন। তার মাথায় ও পিঠে ছিলো গুলির চিহ্ন।

বাদশা আরও বলেন, আমি গরিব মানুষ। আমার পক্ষে সব সন্তানকে লেখাপড়া করানো সম্ভব নয়। এজন্য বড় ছেলে তানভীরকে বলেছিলাম পড়াশোনা বাদ দিয়ে কোনো একটা ব্যবসা শুরু করতে। কিন্তু ছেলে বললো, আমি পড়াশোনা করবো।

তাই স্থানীয় একটি ক্ষুদ্র ঋণ প্রদানকারী সংস্থা থেকে ৫০ হাজার টাকা ঋণ করে তানভীরকে চট্টগ্রামের সরকারি আশেকানে আউলিয়া ডিগ্রি কলেজে শহরে ভর্তি করান বাবা বাদশা মিয়া। তিনি বলেন, মৃত্যুর ৩ দিন আগেও ছেলেকে খরচের জন্য ২ হাজার টাকা পাঠিয়েছেন।

সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনে নিহতদের পরিবারের সাথে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাদশা মিয়াও সেই আমন্ত্রণ পেয়েছিলেন। কিন্তু ছেলের মৃত্যুর পর বাদশা মিয়া কোনো সাহায্য-সহযোগিতা নিতে চাননি বলে সাক্ষাতে যাননি।

তিনি বলেন, আমাদের এমপি সাহেব ঢাকায় যেতে বলেছিলেন। আমি সেখানে যেতে রাজি হইনি। ছেলের মৃত্যুর জন্য টাকা নিতে পারবো না। কারণ এই টাকা গলা দিয়ে নামবে না।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

যারা বোরকা কিনতে বলেছিলেন, ছবিটা তাদের জন্য: বাঁধন

চব্বিশের আন্দোলনে নাগরিক অধিকার ও গণতন্ত্রের প্রশ্নে রাজপথে সক্রিয় ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সামাজিক মাধ্যমেও হয়েছে তার চুলচেরা বিশ্লেষণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে...

বলিউড কমেডিয়ান রাজপাল যাদব গ্রেফতার

বলিউডের জনপ্রিয় কমেডিয়ান অভিনেতা রাজপাল যাদবকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। চেক বাউন্স সংক্রান্ত এক মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে তিনি ভারতের দিল্লির তিহার কারাগারে...

জনপ্রিয়

অপরাধ

বগুড়ায় অস্বাস্থ্যকর সেমাই কারখানায় ৩ লাখ টাকা অর্থদণ্ড

বগুড়ার কাহালু উপজেলায় অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে লাচ্ছা সেমাই তৈরির অপরাধে ভাই-ভাই লাচ্ছা সেমাই নামক একটি কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।বৃহস্পতিবার...

বগুড়ার শেরপুরে শাশুড়ির সঙ্গে অভিমানে গৃহবধূর আত্মহত্যা

‎বগুড়ার শেরপুরে পারিবারিক কলহের জেরে অতিরিক্ত ঘুমের ট্যাবলেট সেবন করে ফরিদা খাতুন (৩০) নামের এক গৃহবধূ আত্মহত্যার ঘটনা ঘটেছে।বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাতে চিকিৎসাধীন অবস্থায়...

শেরপুরে আবাদি জমিতে অবৈধ পুকুর, ট্রাকের চাপে বেহাল সড়ক

বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের খোট্টাপাড়া গ্রামে অবৈধভাবে আবাদি জমির শ্রেণি পরিবর্তন করে পুকুর খননের অভিযোগ উঠেছে। দিনে-রাতে খনন করা মাটি ড্রাম ট্রাকে করে...

বগুড়ায় অস্বাস্থ্যকর সেমাই কারখানায় ৩ লাখ টাকা অর্থদণ্ড

বগুড়ার কাহালু উপজেলায় অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে লাচ্ছা সেমাই তৈরির অপরাধে ভাই-ভাই লাচ্ছা সেমাই নামক একটি কারখানাকে...

বগুড়ার শেরপুরে শাশুড়ির সঙ্গে অভিমানে গৃহবধূর আত্মহত্যা

‎বগুড়ার শেরপুরে পারিবারিক কলহের জেরে অতিরিক্ত ঘুমের ট্যাবলেট সেবন করে ফরিদা খাতুন (৩০) নামের এক গৃহবধূ আত্মহত্যার ঘটনা...

শেরপুরে আবাদি জমিতে অবৈধ পুকুর, ট্রাকের চাপে বেহাল সড়ক

বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের খোট্টাপাড়া গ্রামে অবৈধভাবে আবাদি জমির শ্রেণি পরিবর্তন করে পুকুর খননের অভিযোগ উঠেছে। দিনে-রাতে...

বাংলা ভাষা ও সাহিত্য বিশ্বজুড়ে আলো ছড়াবে: প্রধানমন্ত্রী

বাংলা ভাষা ও সাহিত্য অদূর ভবিষ্যতে বিশ্ব দরবারে গৌরবোজ্জ্বল স্থান করে নেবে, এমন দৃঢ় প্রত্যাশা ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী...

গুণীজনদের হাতে একুশে পদক ২০২৬ তুলে দিলেন প্রধানমন্ত্রী

দেশের বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ গুণীজনদের হাতে রাষ্ট্রীয়...

রাজধানীতে বাসার সামনে স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যা

রাজধানীর রায়েরবাজার এলাকায় বাসার সামনে এক স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যার...