খাগড়াছড়ি সদরে শিক্ষককে পিটিয়ে হত্যা, শহরজুরে ১৪৪ ধারা জারি

বিশেষ সংবাদ

খাগড়াছড়ি সদরে এক স্কুল শিক্ষককে শিক্ষার্থীরা পিটিয়ে হত্যার পর সেখানে পাহাড়ি এবং বাঙালিদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন

জেলা প্রশাসক মো: সহিদুজ্জামান গণমাধ্যমকে জানিয়েছেন, মঙ্গলবার (০১ অক্টোবর) দুপুরে খাগড়াছড়ি সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে এক শিক্ষককে পিটিয়ে হত্যা করা হয়েছে।

“এরপর অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য সদরে ১৪৪ ধারা জারি করা হয়েছে। শহরজুরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে। বর্তমানে শহরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

নিহত শিক্ষকের নাম মো: সোহেল রানা। তিনি খাগড়াছড়ি সরকারি টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজের সিভিল কন্সট্রাকশন ও সেফটি বিভাগের ইন্সট্রাকটর ছিলেন।”

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জনা যায়, ধর্ষণের অভিযোগ এনে মঙ্গলবার দুপুরে স্কুলের মধ্যেই ২০ থেকে ২৫ শিক্ষার্থী ১টি কক্ষে শিক্ষক সোহেল রানাকে পিটিয়ে হত্যা করে। এ ঘটনার পর খাগড়াছড়ি সদরে পাহাড়ি ও বাঙালি সম্প্রদায়ের মধ্যে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এর জের ধরে শহরের চেঙ্গী স্কয়ার ও মহাজনপাড়ায় ২ পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং সংঘর্ষ হয়। পরে পুলিশ ও সেনাসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে সদর উপজেলায় বিকাল ৩টা থেকে অনিদিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন।

এ বিষয়ে খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আব্দুল বাতেন মৃধা জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য শহরে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

মাদক মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর

মাদকদ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় খালাস পেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। তার অফিসে চার বোতল বিদেশি মদ রাখার অভিযোগে করা মামলায় সোমবার (৯...

জনপ্রিয়

অপরাধ

আমি কোনো সাংবাদিক না, পরিবারের দুঃখ ভুলতেই ভিডিও করি: ভাইরাল তাজু ভাই

কুড়িগ্রামের প্রত্যন্ত চরাঞ্চলের এক সাধারণ যুবক তাইজুল ইসলাম। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি এখন পরিচিত ‘তাজু ভাই ২.০’ নামে। স্বাধীনতা দিবসে জিলাপির দাম নিয়ে করা...

ফের বাড়ল স্বর্ণের দাম

দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। টানা তিন দফায় দাম বাড়িয়ে ভরিতে মোট ৯ হাজার ৮৫৬ টাকা বৃদ্ধি করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।...

পাইপলাইনে ভারত থেকে এলো আরও ৭ হাজার মেট্রিক টন ডিজেল

ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে আরও ৭ হাজার মেট্রিক টন ডিজেল দেশে পৌঁছেছে। দিনাজপুরের পার্বতীপুর রেলহেড ডিপোতে এই চালান পৌঁছানোর মধ্য দিয়ে মার্চ মাসে ভারত...

আমি কোনো সাংবাদিক না, পরিবারের দুঃখ ভুলতেই ভিডিও করি: ভাইরাল তাজু ভাই

কুড়িগ্রামের প্রত্যন্ত চরাঞ্চলের এক সাধারণ যুবক তাইজুল ইসলাম। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি এখন পরিচিত ‘তাজু ভাই ২.০’ নামে।...

ফের বাড়ল স্বর্ণের দাম

দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। টানা তিন দফায় দাম বাড়িয়ে ভরিতে মোট ৯ হাজার ৮৫৬ টাকা...

পাইপলাইনে ভারত থেকে এলো আরও ৭ হাজার মেট্রিক টন ডিজেল

ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে আরও ৭ হাজার মেট্রিক টন ডিজেল দেশে পৌঁছেছে। দিনাজপুরের পার্বতীপুর রেলহেড ডিপোতে এই চালান...

জ্বালানি সংকটে স্কুলে অনলাইন–অফলাইন ক্লাসের চিন্তা: শিক্ষামন্ত্রী

জ্বালানি তেলের বৈশ্বিক সংকটের প্রভাব মোকাবিলায় স্কুল পর্যায়ের ক্লাস পরিচালনায় বিকল্প ব্যবস্থা নিয়ে ভাবছে সরকার। অনলাইন ও সশরীরে...

দুর্নীতির অভিযোগের মুখে হাইকোর্টের বিচারপতি রেজাউল হাসানের পদত্যাগ

দুর্নীতি, অসদাচরণ ও বিচারিক ক্ষমতার অপব্যবহারের অভিযোগের মুখে পদত্যাগ...

৭ জেলায় সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

দেশের সাত জেলার ওপর দিয়ে সন্ধ্যার মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ...