নিজ বাসা থেকে এনটিভির সাংবাদিক খোকনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিশেষ সংবাদ

রাজধানীর চামেলীবাগের নিজ বাসা থেকে বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির বার্তা সম্পাদক সীমান্ত খোকনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (০১ অক্টোবর) বিকাল ৩টার দিকে নিজ বাসা থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করেছে পল্টন থানা পুলিশ

স্ত্রী-সন্তান নিয়ে চামেলীবাগের ২৩নং বাড়িতে থাকতেন খোকন। তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার দামিহা ইউনিয়নে। তিনি জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য ছিলেন। ঘটনার সময় পরিবারের সবাই বাসায় ছিলেন। তবে সকলের অগোচরে গলায় ফাঁস দেন বলে জানা গেছে।

খোকনের সহকর্মীরা জানান, বেশ কয়েকদিন ধরে নিজের ঘর থেকে খুব একটা বের হতেন না খোকন। এদিন দুপুর থেকে নিজ ঘরের দরজা বন্ধ ছিলো। চাবি দিয়ে দরজা খুলে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় খোকনকে।

পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: নাসিরুল আমীন জানিয়েছেন, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এনটিভির বার্তা সম্পাদক সীমান্ত খোকনের মরদেহটি উদ্ধার করে।

প্রাথমিকভাবে এই ঘটনাটিকে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পেলে এ ব্যাপারে নিশ্চিত হওয়া যাবে। নিহতের পরিবার এখন পর্যন্ত কোনো অভিযোগ দায়ের করেননি।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

না ফেরার দেশে কিংবদন্তি শিল্পী আশা ভোসলে

ভারতীয় উপমহাদেশের সংগীতজগতের অন্যতম কিংবদন্তি প্লেব্যাক শিল্পী আশা ভোসলে মারা গেছেন। রোববার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।...

প্রতারণার মামলায় জামিন পেলেন গায়ক নোবেল

প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের মামলায় জামিন পেয়েছেন গায়ক মাইনুল আহসান নোবেল। রোববার (৫ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান শুনানি শেষে পাঁচ...

জনপ্রিয়

অপরাধ

শেরপুরে চলাচলের পথ দখল, গ্রামবাসীর চরম দুর্ভোগ

নিজস্ব প্রতিবেদক : বগুড়ার শেরপুর উপজেলায় প্রথাগত চলাচলের একমাত্র রাস্তা দখল হয়ে যাওয়ায় একটি গ্রামের মানুষ কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছেন। রাস্তা নিয়ে বিরোধের জেরে...

না ফেরার দেশে কিংবদন্তি শিল্পী আশা ভোসলে

ভারতীয় উপমহাদেশের সংগীতজগতের অন্যতম কিংবদন্তি প্লেব্যাক শিল্পী আশা ভোসলে মারা গেছেন। রোববার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।...

স্বাগত ১৪৩৩: বর্ষবরণে সাজ সাজ রব বগুড়ার সাংস্কৃতিক অঙ্গনে

‘মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা,অগ্নিস্নানে শুচি হোক ধরা’, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এই অমিয় বাণীকে হৃদয়ে ধারণ করে নতুন বছর ১৪৩৩ বঙ্গাব্দকে বরণ করে...

শেরপুরে চলাচলের পথ দখল, গ্রামবাসীর চরম দুর্ভোগ

নিজস্ব প্রতিবেদক : বগুড়ার শেরপুর উপজেলায় প্রথাগত চলাচলের একমাত্র রাস্তা দখল হয়ে যাওয়ায় একটি গ্রামের মানুষ কার্যত অবরুদ্ধ...

না ফেরার দেশে কিংবদন্তি শিল্পী আশা ভোসলে

ভারতীয় উপমহাদেশের সংগীতজগতের অন্যতম কিংবদন্তি প্লেব্যাক শিল্পী আশা ভোসলে মারা গেছেন। রোববার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে ভারতের...

স্বাগত ১৪৩৩: বর্ষবরণে সাজ সাজ রব বগুড়ার সাংস্কৃতিক অঙ্গনে

‘মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা,অগ্নিস্নানে শুচি হোক ধরা’, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এই অমিয় বাণীকে হৃদয়ে ধারণ করে...

শপথ নিলেন নবনির্বাচিত দুই সংসদ সদস্য

জাতীয় সংসদ ভবনে শপথ নিয়েছেন শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনে নবনির্বাচিত দুই সংসদ সদস্য। রোববার (১২ এপ্রিল) বেলা ১২টার...

বগুড়ায় চলন্ত বাসে হঠাৎ আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

বগুড়ার শাজাহানপুর উপজেলায় চলন্ত যাত্রীবাহী একটি বাসে হঠাৎ আগুন...

বগুড়ায় সাইকেল চালাতে গিয়ে প্রাণ গেল দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর

বগুড়ার শাজাহানপুরে সাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় তমা (৮)...