গাজীপুরে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

গাজীপুরের কোনাবাড়ীতে বন্ধ হয়ে যাওয়া একটি কারখানা দ্রুত খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ করেছেন হানিওয়েল গার্মেন্টস লিমিটেডের শ্রমিকরা।
শনিবার (২৯ নভেম্বর) সকালে কারখানার প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে তারা আন্দোলন শুরু করেন। পরে পাশের পিএন কম্পোজিট লিমিটেডের সামনে গিয়ে আরও বিক্ষোভ করেন এবং সেখানে কর্মরত শ্রমিকদেরও আন্দোলনে যুক্ত হওয়ার আহ্বান জানান।
পুলিশ ও শ্রমিক সূত্রে জানা গেছে, কয়েকদিন ধরে জিএম ও অ্যাডমিন অফিসার অপসারণসহ কয়েকটি দাবি নিয়ে শ্রমিকরা কর্মবিরতি পালন করছিলেন। এর পরিপ্রেক্ষিতে কর্তৃপক্ষ শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী ২৫ নভেম্বর কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে। এরপর ২৬ নভেম্বর বিভিন্ন সেকশনের মোট ৫৮ জন শ্রমিককে ‘উশৃঙ্খল আচরণ’-এর অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয় এবং কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়।
শ্রমিকদের অভিযোগ, কারখানা বন্ধ থাকায় তারা অনিশ্চয়তায় রয়েছেন। কয়েকজন শ্রমিক বলেন, “কারখানা বন্ধ চাই না, আমরা কাজ করতে চাই। কর্তৃপক্ষ দ্রুত কারখানা খুলে দিক, এটাই আমাদের একমাত্র দাবি।”
জাতীয় গার্মেন্টস শ্রমিক জোট বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো. আশরাফুজ্জামান বলেন, শ্রমিকদের ন্যায়সঙ্গত দাবির প্রতি তাদের পূর্ণ সমর্থন আছে। তিনি বলেন, “বেআইনি বা অযৌক্তিক দাবির প্রতি আমাদের কোনো সমর্থন নেই। একই সঙ্গে যেন কোনো নিরীহ শ্রমিক হয়রানির শিকার না হয়।”
গাজীপুর শিল্প পুলিশ-২, কোনাবাড়ী জোনের পরিদর্শক মো. মোর্শেদ জামান জানান, সকালে শ্রমিকরা পিএন কম্পোজিটের সামনে গেলে তাদের বুঝিয়ে পরিস্থিতি শান্ত করা হয়। বর্তমানে এলাকা স্বাভাবিক রয়েছে বলে তিনি জানান।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শ্রমিকদের শুধু বেতন নয়, বোনাসও পরিশোধ করা হয়েছে : শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী

নোয়াখালী বিভাগ দাবিতে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও

নওগাঁয় ৫ দফা দাবীতে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নেপালের পররাষ্ট্রমন্ত্রী আরজু রানা দেউবাকে অপহরণ

ডাকসু-বানচাল ও নারী হেনস্তার প্রতিবাদে বগুড়ায় ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল

উত্তরা ইপিজেডে শ্রমিক-আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষে নিহত ১, গুলিবিদ্ধ ৬

শিক্ষা উপদেষ্টা ও সচিবের পদত্যাগ দাবিতে সচিবালয়ের সামনে বিক্ষোভ

মাইলস্টোনে শিক্ষার্থীদের তোপের মুখে আইন উপদেষ্টা আসিফ নজরুল

গোপালগঞ্জে হামলার প্রতিবাদে বগুড়ায় এনসিপির সড়ক অবরোধ ও বিক্ষোভ

