মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬

নদীতে সাঁতার শিখতে যায় বাবা-মেয়ে, অতঃপর দুজনেই নিখোঁজ

বিশেষ সংবাদ

মানিকগঞ্জ সদরে ১১ বছর বয়সী মেয়েকে সাঁতার শেখানোর জন্য বাড়ির পাশের ধলেশ্বরী নদীতে নিয়ে গিয়েছিলেন বাবা। সাঁতার শেখার একপর্যায়ে হঠাৎ নদীর পানিতে ডুবে মেয়ে নিখোঁজ হলে তাকে বাঁচানোর সময় বাবাও নিখোঁজ হন। বুধবার (২৫ সেপ্টেম্বর) সকালে মানিকগঞ্জ সদর উপজেলার বারাহির চর খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটেছে।

নিখোঁজরা হলেন, সদর উপজেলার জামালপুর গ্রামের মো: মহিদুর রহমান (৫০) এবং তার মেয়ে রাফা আক্তার (১১)। মহিদুর পেশায় একজন ব্যবসায়ী ও মেয়ে রাফা স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ে ৭ম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

জানা গেছে, বুধবার সকাল সাড়ে ৭টার দিকে মেয়ে রাফাকে সাঁতার শেখানোর জন্য ধলেশ্বরী নদীতে নিয়ে যান বাবা মহিদুর। একটি প্লাস্টিকের বোতল দিয়ে সাঁতার কাটার চেষ্টা করছিলো রাফা। একপর্যায়ে বোতলের ভেতরে পানি ঢুকে যায়। ফলে রাফা পানির নিচে তলিয়ে যায়।

এসময় ডুবন্ত মেয়েকে উদ্ধার করতে গিয়ে মহিদুরও নিখোঁজ হয়ে যান। সংবাদ পেয়ে সিঙ্গাইর ফায়ার সার্ভিসের ১টি ইউনিট ও আরিচা স্থল কাম নদীবন্দর ফায়ার স্টেশনের ১টি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালায়। তবে বুধবার দুপুর ১টা পর্যন্ত তাদের সন্ধান পাওয়া যায়নি।

ডুবুরি দলের লিডার মো: জাহিদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, বাবা ও মেয়েকে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

যারা বোরকা কিনতে বলেছিলেন, ছবিটা তাদের জন্য: বাঁধন

চব্বিশের আন্দোলনে নাগরিক অধিকার ও গণতন্ত্রের প্রশ্নে রাজপথে সক্রিয় ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সামাজিক মাধ্যমেও হয়েছে তার চুলচেরা বিশ্লেষণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে...

বলিউড কমেডিয়ান রাজপাল যাদব গ্রেফতার

বলিউডের জনপ্রিয় কমেডিয়ান অভিনেতা রাজপাল যাদবকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। চেক বাউন্স সংক্রান্ত এক মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে তিনি ভারতের দিল্লির তিহার কারাগারে...

জনপ্রিয়

অপরাধ

শেরপুরে সনাতনীদের সভায় এমপি সিরাজ: মুক্তিযুদ্ধই মূল ভিত্তি

"সনাতনীরা আওয়ামী লীগের ভোট ব্যাংক, এটা যেমন আমি বিশ্বাস করি না, ঠিক তেমনি বিএনপিরও ভোট ব্যাংক হতে বলছি না। আপনারা জনগণের কাতারে থেকে ভালো-মন্দ...

দীর্ঘ ১৯ মাস পর বগুড়ায় আ. লীগ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন

বগুড়ার শাজাহানপুর উপজেলায় দীর্ঘ প্রায় ১৯ মাস পর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে।সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৬টার দিকে উপজেলার...

বগুড়ায় পায়ে মাড়িয়ে সেমাই তৈরি, দুই কারখানাকে লাখ টাকা জরিমানা

বগুড়ায় অত্যন্ত অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে লাচ্ছা সেমাই তৈরির অপরাধে দুটি কারখানাকে ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বগুড়া সদরের...

শেরপুরে সনাতনীদের সভায় এমপি সিরাজ: মুক্তিযুদ্ধই মূল ভিত্তি

"সনাতনীরা আওয়ামী লীগের ভোট ব্যাংক, এটা যেমন আমি বিশ্বাস করি না, ঠিক তেমনি বিএনপিরও ভোট ব্যাংক হতে বলছি...

দীর্ঘ ১৯ মাস পর বগুড়ায় আ. লীগ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন

বগুড়ার শাজাহানপুর উপজেলায় দীর্ঘ প্রায় ১৯ মাস পর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে।সোমবার (২৩...

বগুড়ায় পায়ে মাড়িয়ে সেমাই তৈরি, দুই কারখানাকে লাখ টাকা জরিমানা

বগুড়ায় অত্যন্ত অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে লাচ্ছা সেমাই তৈরির অপরাধে দুটি কারখানাকে ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা...

বিজিবি কর্মকর্তার বাসা থেকে কিশোরী গৃহকর্মীর মরদেহ উদ্ধার

রাজধানীতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদর দফতরের অফিসার কোয়ার্টারের একটি বাসার বাথরুম থেকে বিবি হালিমা (১১) নামে এক...

নতুন অ্যাটর্নি জেনারেল হচ্ছেন ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী

দেশের নতুন অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন সুপ্রিম...

ওসিকে হুমকি দেওয়া সেই বিএনপি নেতার জামিন

হবিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) মোবাইল ফোনে হুমকি দেওয়ার...