রাজধানীতে সাবেক এমপির ভাইয়ের বাড়িতে ভাঙচুর, গাড়িতে আগুন

রাজধানীর উত্তরা সেক্টর ১৪-এ এক দল বিক্ষোভকারী সাবেক এমপি হাবিব হাসানের ভাই নাদিম হাসানের বাড়িতে ঢুকে ভাঙচুর চালানো হয় এবং বাড়ির সামনে রাখা একটি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সাড়ে তিনটার দিকে প্রায় ১০০ থেকে ১৫০ জন বিক্ষোভকারী প্রথমে বাড়ির সামনে জড়ো হয়ে ‘ফ্যাসিস্ট’ স্লোগান দেন, এরপর তারা বাড়ির ভেতরে ঢুকেও বিভিন্ন স্থানে ভাঙচুর করেন এবং বাড়ির সামনে থাকা একটি গাড়িতে আগুন ধরান। পরে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে ঘটনাস্থলে ভিড় জমান।
পুলিশ জানায়, ওই বাড়িটি সাবেক এমপির ভাই নাদিম হাসানের। প্রাথমিকভাবে কোনো হতাহতর খবর পাওয়া যায়নি।

তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, বিক্ষোভকারীরা ভুলবশত সাবেক এমপির বাড়ি ভেবে সেখানে আগুন দিয়েছেন; খবর পেয়ে পুলিশ দ্রুত এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুরে গোয়ালঘরে আগুন, পুড়ে মারা গেছে ৫ গরু ও ৭ ভেড়া

ধর্মের পরিচয় নয়, সবার আগে আমরা বাংলাদেশি: ঢাকেশ্বরী মন্দিরে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, ৩ আসামির রিমান্ড

কান্নারত শিশুকে নিয়ে পালানোর চেষ্টা, সচিবালয় মেট্রো স্টেশনে আটক ব্যক্তি

সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

ধানমন্ডিতে রোটনের জানাজায় অংশ নিতে আসা ব্যক্তিদের ওপর হামলা, চারজন আটক

শিল্পকলায় রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি, রাষ্ট্রবিরোধী মামলায় গ্রেপ্তার ৪

শিল্পকলায় রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি, রাষ্ট্রবিরোধী মামলায় গ্রেপ্তার ৪

শারদীয় দুর্গাপূজায় ছুটির দিনে জমে উঠেছে নিউমার্কেটের কেনাকাটা

