প্রত্যেক উপজেলায় এমপিদের জন্য ‘পরিদর্শন কক্ষ’ বরাদ্দ

দেশের সব উপজেলা পরিষদে জাতীয় সংসদ সদস্যদের জন্য বিশেষ ‘পরিদর্শন কক্ষ’ প্রস্তুত করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আধুনিক সুযোগ-সুবিধাসহ এসব কক্ষ থেকে সংসদ সদস্যরা দাপ্তরিক কাজ পরিচালনা ও সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারবেন।
মঙ্গলবার (২১ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশন চলাকালে বিষয়টি তুলে ধরেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি জানান, স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রীর পরামর্শক্রমে এ সংক্রান্ত সরকারি আদেশ (জিও) ইতোমধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) কাছে পাঠানো হয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, উপজেলা পরিষদের নতুন বা পুরোনো ভবনে বিদ্যমান সুযোগ অনুযায়ী সংসদ সদস্যদের বসার জন্য একটি কক্ষ প্রস্তুত করা হবে। এসব কক্ষে সংযুক্ত বাথরুম ও প্রয়োজনীয় আসবাবপত্র থাকবে। বিধিমালায় সংসদ সদস্যদের নামে সরাসরি কক্ষ বরাদ্দের সুযোগ না থাকায় কক্ষটির নাম রাখা হবে ‘পরিদর্শন কক্ষ’।
এই কক্ষে বসে সংসদ সদস্যরা তাদের প্রয়োজনীয় দাপ্তরিক কাজ করতে পারবেন। পাশাপাশি সাধারণ মানুষ সরাসরি এসে তাদের সঙ্গে দেখা করতে পারবেন এবং এলাকার বিভিন্ন সমস্যা তুলে ধরার সুযোগ পাবেন বলেও জানান তিনি।
প্রতিমন্ত্রী আরও বলেন, কোনো সংসদ সদস্যের নির্বাচনি এলাকায় যদি একাধিক উপজেলা থাকে, তাহলে প্রতিটি উপজেলাতেই এ ধরনের পরিদর্শন কক্ষের ব্যবস্থা থাকবে। এতে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের মধ্যে সমন্বয় বাড়বে এবং জনসেবামূলক কার্যক্রম আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

২০২৫ সালের তুলনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো: স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যায় বাংলাদেশে নেপালের বিদ্যুৎ রপ্তানি বন্ধ

তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ভবিষ্যৎ খুব উজ্জ্বল: ডোনাল্ড ট্রাম্প

কোনো চাপে নয়, প্রয়োজনেই যুক্তরাষ্ট্রের বোয়িং কেনা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

লুট হওয়া অস্ত্র উদ্ধারে তথ্যদাতাকে ২ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আলাদা লেন ও চার্জিং স্টেশনসহ ব্যাটারিচালিত রিকশা সংগ্রাম পরিষদের ৬ দাবি

ঢাকায় ব্যাটারিচালিত রিকশা চলাচলে দ্রুত নীতিমালা করা হচ্ছে: উপদেষ্টা জাহেদ উর রহমান

ঢাকার পানি সরবরাহ উন্নয়নে সাড়ে ৪ হাজার কোটি টাকা দিচ্ছে ডেনমার্ক

গত ১৭ বছর সংবাদমাধ্যমের হাত বাঁধা ছিল: তথ্যমন্ত্রী

