অনুসন্ধানী সাংবাদিক সাইদুর রহমান রিমন আর নেই

অনুসন্ধানী প্রতিবেদনের জন্য পরিচিত কলমসৈনিক সাইদুর রহমান রিমন আর নেই। বুধবার (৩০ জুলাই) বিকেল ৩টার দিকে গাজীপুরের শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৪ বছর। স্ত্রী, সন্তানসহ তিনি রেখে গেছেন অসংখ্য গুণমুগ্ধ শ্রোতা। তার মৃত্যুতে পরিবার, সহকর্মী, গণমাধ্যমকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
প্রায় চার দশকেরও বেশি সময় ধরে রিমন সাংবাদিকতা পেশায় ছিলেন। দৈনিক বাংলা ভূমি পত্রিকার প্রধান সম্পাদক এবং বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র রিপোর্টার। জীবনের শেষ দিন পর্যন্ত সংবাদ সংগ্রহে ছিলেন সক্রিয় তিনি।
সাংবাদিক সাইদুর রহমান রিমনকে হয় সততা, সাহসিকতা ও আপোষহীনতার প্রতীক হিসেবে মনে করা। দীর্ঘ সাংবাদিকতা জীবনে তিনি অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। তার লেখা বহু অনুসন্ধানী প্রতিবেদন সামাজিক ও রাজনৈতিক পর্যায়ে আলোড়ন সৃষ্টি করেছিল।
বাংলাদেশ অনলাইন সম্পাদক পরিষদ (বনেক) এক শোকবার্তায় সাংবাদিক রিমনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে।
সভাপতি খায়রুল আলম রফিক ও সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম আসাদ বলেন,“ সাংবাদিক রিমনের মৃত্যু আমাদের জন্য অপূরণীয় ক্ষতি। অনুসন্ধানী সাংবাদিকতার আলোকবর্তিকা ছিলেন তিনি। তার সততা, সাহসিকতা ও পেশাদারিত্ব সকল সাংবাদিকদের জন্য অনুকরণীয়।”
তিনি আরও বলেন, মরহুমের রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই। সাইদুর রহমান রিমনের জানাজা ও দাফনের সময় ও স্থান পরে জানানো হবে বলে জানিয়েছেন তিনি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

মুক্তিযোদ্ধাদের ভাতার সঙ্গে অন্য কোনো ভাতার তুলনা চলে না: ফজলুর রহমান

গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর

ও হাসিনা, গেছোস কি না ভুইলা আমারে?: শেখ হাসিনাকে ব্যঙ্গ করে আম্মারের গান

জাতীয়তাবাদের চেতনায় ঐক্যবদ্ধ থাকলে পথ হারাবে না বাংলাদেশ: প্রধানমন্ত্রী

পদ্মা সেতু হয়ে রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ৫ম চালান

জাতীয় চার নেতার নামে থাকা পাঁচ জাহাজের নাম পরিবর্তন

মরিশাসে কাচের বাক্সের নিচে চাপা পড়ে ৩ বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

শেখ হাসিনা সংবিধান থেকে আল্লাহর প্রতি আস্থা বাদ দিয়েছিলেন: স্বরাষ্ট্রমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়বে সরকার: স্পিকার

