এক ঘণ্টার কর্মবিরতিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা

ইসলামী ব্যাংক পিএলসির নবনিযুক্ত চেয়ারম্যান ও বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর মো. খুরশীদ আলমের নিয়োগ বাতিল এবং তার পদত্যাগ কার্যকরের দাবিতে টানা চতুর্থ দিনের মতো কর্মসূচি পালন করেছেন ব্যাংকটির কর্মকর্তা-কর্মচারীরা।
বৃহস্পতিবার (৪ জুন) সচেতন গ্রাহক ফোরামের আহ্বানে দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত এক ঘণ্টার প্রতীকী কর্মবিরতি পালন করা হয়। কর্মসূচিতে অংশ নিয়ে প্রধান কার্যালয়সহ দেশের বিভিন্ন শাখার কর্মকর্তা-কর্মচারীরা নির্ধারিত সময় পর্যন্ত কর্মবিরতিতে থাকেন।
এর আগে বুধবার আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন সচেতন গ্রাহক ফোরামের নেতারা। একই সঙ্গে ইসলামী ব্যাংকের সব পর্যায়ের কর্মকর্তাদের প্রতিদিন দুই ঘণ্টা করে প্রতীকী কর্মবিরতি পালনের আহ্বান জানানো হয়।
এদিকে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানিয়েছেন, ভার্চুয়াল সভায় ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ওমর ফারুক খানের জমা দেওয়া পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। নতুন এমডি নিয়োগ না হওয়া পর্যন্ত আলতাফ হোসাইন ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন।
উল্লেখ্য, গত ২৪ মে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক এম জুবায়দুর রহমান পদত্যাগ করার পর মো. খুরশীদ আলমকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। এরপর থেকেই তার নিয়োগের বিরোধিতা করে বিভিন্ন ব্যানারে কর্মসূচি পালন করছেন একদল গ্রাহক ও শেয়ারধারী। সেই ধারাবাহিকতায় বৃহস্পতিবারও আন্দোলন অব্যাহত রাখা হয়।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

২০২৫ সালের তুলনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো: স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যায় বাংলাদেশে নেপালের বিদ্যুৎ রপ্তানি বন্ধ

তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ভবিষ্যৎ খুব উজ্জ্বল: ডোনাল্ড ট্রাম্প

কোনো চাপে নয়, প্রয়োজনেই যুক্তরাষ্ট্রের বোয়িং কেনা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

লুট হওয়া অস্ত্র উদ্ধারে তথ্যদাতাকে ২ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আলাদা লেন ও চার্জিং স্টেশনসহ ব্যাটারিচালিত রিকশা সংগ্রাম পরিষদের ৬ দাবি

ঢাকায় ব্যাটারিচালিত রিকশা চলাচলে দ্রুত নীতিমালা করা হচ্ছে: উপদেষ্টা জাহেদ উর রহমান

ঢাকার পানি সরবরাহ উন্নয়নে সাড়ে ৪ হাজার কোটি টাকা দিচ্ছে ডেনমার্ক

গত ১৭ বছর সংবাদমাধ্যমের হাত বাঁধা ছিল: তথ্যমন্ত্রী

