আইন-শৃঙ্খলা পুরো সন্তোষজনক নয়, ভোটের আগে পরিস্থিতি আরও ভালো হবে: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, দেশের বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি সন্তোষজনক নয়। তবে তিনি আশা করছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে পরিস্থিতি আরও উন্নতি হবে।
বুধবার (২৬ নভেম্বর) বিজিবি সদর দফতরে নির্বাচনী প্রশিক্ষণ ও মহড়া পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সিইসি।
তিনি বলেন, প্রতিটি আইন-শৃঙ্খলা বাহিনী নির্বাচনে দায়িত্ব পালনে অঙ্গীকারবদ্ধ। তাদের লক্ষ্য—ভোটের দিন সুষ্ঠু পরিবেশ বজায় রাখা এবং শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ নিশ্চিত করা।
সিইসি জানান, এখনো আইন-শৃঙ্খলা পুরোপুরি ‘পারফেক্ট’ পর্যায়ে পৌঁছেনি, তবে ধীরে ধীরে স্বাভাবিকের দিকে যাচ্ছে। ভোট প্রতিহতের কোনো হুমকি পেলে নির্বাচন কমিশন তা গুরুত্বসহকারে বিবেচনা করছে বলেও উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, কেউ যদি নির্বাচন বাধাগ্রস্ত করার চেষ্টা করে, তাহলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এছাড়া আসন্ন নির্বাচনে নিরাপত্তা নিশ্চিতে প্রায় ৩৫ হাজার বিজিবি সদস্য মোতায়েন থাকবে বলেও জানান সিইসি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

মুক্তিযোদ্ধাদের ভাতার সঙ্গে অন্য কোনো ভাতার তুলনা চলে না: ফজলুর রহমান

গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর

ও হাসিনা, গেছোস কি না ভুইলা আমারে?: শেখ হাসিনাকে ব্যঙ্গ করে আম্মারের গান

জাতীয়তাবাদের চেতনায় ঐক্যবদ্ধ থাকলে পথ হারাবে না বাংলাদেশ: প্রধানমন্ত্রী

পদ্মা সেতু হয়ে রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ৫ম চালান

জাতীয় চার নেতার নামে থাকা পাঁচ জাহাজের নাম পরিবর্তন

মরিশাসে কাচের বাক্সের নিচে চাপা পড়ে ৩ বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

শেখ হাসিনা সংবিধান থেকে আল্লাহর প্রতি আস্থা বাদ দিয়েছিলেন: স্বরাষ্ট্রমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়বে সরকার: স্পিকার

