কক্সবাজারে হত্যা মামলার আসামিকে গুলি করে হত্যা

কক্সবাজারের চকরিয়ায় মোহাম্মদ সুহায়েত (৪০) নামের হত্যা মামলার এক আসামিকে গুলি করে হত্যা করেছে মুখোশধারী দুর্বৃত্তরা। শুক্রবার (২ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার বদরখালী ইউনিয়নের আজমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
নিহত সুহায়েত বদরখালী ইউনিয়নের মগনামা পাড়ার বাসিন্দা ও নুরুল আজিজের ছেলে। জানা গেছে, তার বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক মামলা ছিল।
জানা গেছে, সুহায়েত গতকাল রাত ১২টার দিকে বদরখালী বাজার থেকে কয়েকজনের সঙ্গে হেঁটে বাড়ি ফিরছিলেন। পথে আজমনগর স্কুলের সামনে পৌঁছালে হঠাৎ একটি ব্যাটারিচালিত অটোরিকশাগের মুখোশধারী ৪/৫ জনন দুর্বৃত্ত পেছন থেকে এসে তাকে লক্ষ্য করে গুলি চালায়। এসময় গুলি তার মাথায় লেগে তিনি রাস্তায় লুটিয়ে পড়েন।
পরে তার সঙ্গে থাকা স্থানীয় লোকজন গুলির শব্দ শুনে দুর্বৃত্তদের পালাতে দেখে ধাওয়া করলে তারা গুলি ছুড়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।”
পরে স্থানীয়রা পুলিশের খবর দিলে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, এই হত্যাকাণ্ডে কারা জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান চলমান রয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

জুলাই গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধ এনসিপি নেতা তানভীরুলের বিষপানে মৃত্যু

সেনাবাহিনীর ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী

দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে ২০ অক্টোবর রংপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আপনারা প্রজাতন্ত্রের কর্মচারী, কোনো দল বা ব্যক্তির নন: সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি

ফ্যামিলি কার্ডে অনিয়ম পেলে কাউকে ছাড় দেওয়া হবে না: প্রতিমন্ত্রী টুকু

সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান

কন্যাশিশুর স্বপ্নপূরণে পরিবার ও রাষ্ট্রকে এগিয়ে আসতে হবে: রাষ্ট্রপতি

২১ অক্টোবর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ইউএস-বাংলার সব ফ্লাইট বাতিল

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু ১২ অক্টোবর, ধর্মীয় প্রতিষ্ঠানে প্রচারের নির্দেশ

