নির্বাচনে বিশৃঙ্খলার সুযোগ নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, নির্বাচনকে কেন্দ্র করে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারবে না। যারা আইনশৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করার চেষ্টা করবে, তাদের মোকাবিলায় নিরাপত্তা বাহিনীর সদস্যসংখ্যা বাড়ানো হয়েছে। সবাই সহযোগিতা করলে নির্বাচন শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হবে।
বুধবার (১৪ জানুয়ারি) সকালে চট্টগ্রামের সাতকানিয়ায় বাইতুল ইজ্জতে বিজিবির ১০৪তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এদিন বিজিবির ঐতিহ্যবাহী প্রশিক্ষণ প্রতিষ্ঠান বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড কলেজ (বিজিটিসিঅ্যান্ডসি)–এর বীর উত্তম মজিবুর রহমান প্যারেড গ্রাউন্ডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি নবীন সৈনিকদের শপথ গ্রহণ অনুষ্ঠান প্রত্যক্ষ করেন এবং প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী এবং বিজিটিসিঅ্যান্ডসি’র কমান্ড্যান্ট।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

২০২৫ সালের তুলনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো: স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যায় বাংলাদেশে নেপালের বিদ্যুৎ রপ্তানি বন্ধ

তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ভবিষ্যৎ খুব উজ্জ্বল: ডোনাল্ড ট্রাম্প

কোনো চাপে নয়, প্রয়োজনেই যুক্তরাষ্ট্রের বোয়িং কেনা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

লুট হওয়া অস্ত্র উদ্ধারে তথ্যদাতাকে ২ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আলাদা লেন ও চার্জিং স্টেশনসহ ব্যাটারিচালিত রিকশা সংগ্রাম পরিষদের ৬ দাবি

ঢাকায় ব্যাটারিচালিত রিকশা চলাচলে দ্রুত নীতিমালা করা হচ্ছে: উপদেষ্টা জাহেদ উর রহমান

ঢাকার পানি সরবরাহ উন্নয়নে সাড়ে ৪ হাজার কোটি টাকা দিচ্ছে ডেনমার্ক

গত ১৭ বছর সংবাদমাধ্যমের হাত বাঁধা ছিল: তথ্যমন্ত্রী

