শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬

মুখে-মাথায় লাল কাপড় বেঁধে রাবি শিক্ষকদের প্রতিবাদ

বিশেষ সংবাদ

মুখে-মাথায় লাল কাপড় বেঁধে সরকার ঘোষিত শোক প্রত্যাখ্যান ও দেশব্যাপী ছাত্রহত্যা, নিপীড়ন ও হয়রানির প্রতিবাদ জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষকরা। মঙ্গলবার (৩০ জুলাই) এক সংহতি সমাবেশে এই প্রতিবাদ জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের নিপীড়ন-বিরোধী শিক্ষকরা।

সমাবেশে রাবির পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো: সালেহ হাসান নকীব জানান, শিক্ষার্থীদের ন্যায়সঙ্গত আন্দোলনকে ভয়ঙ্কর স্থানে নিয়ে গেছে এ দেশের সরকার। আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর নির্যাতন ও হয়রানি করা হচ্ছে।

শিক্ষার্থীদের ডিবি কার্যালয়ে বসিয়ে বিবৃতি দেওয়ানোসহ সব রকমের নোংরা পন্থা অবলম্বন করেছে সরকার। আমরা এগুলোর অবসান চাই। নির্বিচারে যে হত্যাকাণ্ড চালানো হয়েছে, তদন্ত সাপেক্ষে দোষীদের সঠিক বিচার চাই।

ফাইন্যান্স বিভাগের অধ্যাপক মো: আমজাদ হোসেন জানান, আজ আমরা শিক্ষার্থীদের রক্তে রঞ্জিত। সারাদেশে আন্দোলনকারী শিক্ষার্থীদের এবং সাধারণ জনতার ওপর যেভাবে নির্বিচারে গুলি চালিয়েছে সরকার তা সকলেই দেখেছেন। এমন নৃশংস হত্যাকাণ্ড শুধু শিক্ষকদেরই নয়, বিশ্বের মানুষদের বিবেককে নাড়া দিয়েছে। দেশের মানুষ আজ সরকার ঘোষিত শোক প্রত্যাখ্যান করেছে।

এ সমাবেশে আরবী বিভাগের অধ্যাপক মো: ইফতেখার আলম মাসুদের সঞ্চালনায় বক্তব্য রাখেন ভেটেরিনারি অ্যান্ড এলিমেল সায়েন্স বিভাগের অধ্যাপক ইসমাত আরা বেগম এবং অর্থনীতি বিভাগের অধ্যাপক মো: ফরিদ উদ্দিন খান প্রমুখ।

সমাবেশে অবিলম্বে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানিয়েছেন শিক্ষকরা। এতে মুখে-মাথায় লাল কাপড় বেঁধে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষক অংশ নেন।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

যারা বোরকা কিনতে বলেছিলেন, ছবিটা তাদের জন্য: বাঁধন

চব্বিশের আন্দোলনে নাগরিক অধিকার ও গণতন্ত্রের প্রশ্নে রাজপথে সক্রিয় ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সামাজিক মাধ্যমেও হয়েছে তার চুলচেরা বিশ্লেষণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে...

বলিউড কমেডিয়ান রাজপাল যাদব গ্রেফতার

বলিউডের জনপ্রিয় কমেডিয়ান অভিনেতা রাজপাল যাদবকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। চেক বাউন্স সংক্রান্ত এক মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে তিনি ভারতের দিল্লির তিহার কারাগারে...

জনপ্রিয়

অপরাধ

বগুড়ায় অস্বাস্থ্যকর সেমাই কারখানায় ৩ লাখ টাকা অর্থদণ্ড

বগুড়ার কাহালু উপজেলায় অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে লাচ্ছা সেমাই তৈরির অপরাধে ভাই-ভাই লাচ্ছা সেমাই নামক একটি কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।বৃহস্পতিবার...

বগুড়ার শেরপুরে শাশুড়ির সঙ্গে অভিমানে গৃহবধূর আত্মহত্যা

‎বগুড়ার শেরপুরে পারিবারিক কলহের জেরে অতিরিক্ত ঘুমের ট্যাবলেট সেবন করে ফরিদা খাতুন (৩০) নামের এক গৃহবধূ আত্মহত্যার ঘটনা ঘটেছে।বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাতে চিকিৎসাধীন অবস্থায়...

শেরপুরে আবাদি জমিতে অবৈধ পুকুর, ট্রাকের চাপে বেহাল সড়ক

বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের খোট্টাপাড়া গ্রামে অবৈধভাবে আবাদি জমির শ্রেণি পরিবর্তন করে পুকুর খননের অভিযোগ উঠেছে। দিনে-রাতে খনন করা মাটি ড্রাম ট্রাকে করে...

বগুড়ায় অস্বাস্থ্যকর সেমাই কারখানায় ৩ লাখ টাকা অর্থদণ্ড

বগুড়ার কাহালু উপজেলায় অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে লাচ্ছা সেমাই তৈরির অপরাধে ভাই-ভাই লাচ্ছা সেমাই নামক একটি কারখানাকে...

বগুড়ার শেরপুরে শাশুড়ির সঙ্গে অভিমানে গৃহবধূর আত্মহত্যা

‎বগুড়ার শেরপুরে পারিবারিক কলহের জেরে অতিরিক্ত ঘুমের ট্যাবলেট সেবন করে ফরিদা খাতুন (৩০) নামের এক গৃহবধূ আত্মহত্যার ঘটনা...

শেরপুরে আবাদি জমিতে অবৈধ পুকুর, ট্রাকের চাপে বেহাল সড়ক

বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের খোট্টাপাড়া গ্রামে অবৈধভাবে আবাদি জমির শ্রেণি পরিবর্তন করে পুকুর খননের অভিযোগ উঠেছে। দিনে-রাতে...

বাংলা ভাষা ও সাহিত্য বিশ্বজুড়ে আলো ছড়াবে: প্রধানমন্ত্রী

বাংলা ভাষা ও সাহিত্য অদূর ভবিষ্যতে বিশ্ব দরবারে গৌরবোজ্জ্বল স্থান করে নেবে, এমন দৃঢ় প্রত্যাশা ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী...

গুণীজনদের হাতে একুশে পদক ২০২৬ তুলে দিলেন প্রধানমন্ত্রী

দেশের বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ গুণীজনদের হাতে রাষ্ট্রীয়...

রাজধানীতে বাসার সামনে স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যা

রাজধানীর রায়েরবাজার এলাকায় বাসার সামনে এক স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যার...