বগুড়ায় খালে মিলল ৬টি গ্রেনেড

বগুড়া পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের একটি খাল থেকে ছয়টি হাতবোমা সদৃশ গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৭ আগস্ট) বিকেলে পৌর শহরের ছোটকুমিড়া এলাকার ঝোপগাড়ি মার্কাজ মসজিদের পিছনের খাল থেকে হাতবোমাগুলো উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, আজ বিকেলে ওই খালে প্রথমে বোমাগুলো দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রথমে খাল থেকে চারটি গ্রেনেড উদ্ধার করে। কিছুক্ষণ পর আরও দুটি গ্রেনেড উদ্ধার করা হয়। পরে সেগুলো নিরাপদ স্থানে সরিয়ে রাখা হয়।
বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান বাসির জানান, উদ্ধারকৃত গ্রেনেডগুলো অনেক পুরোনো। বোমা ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে। তারা এসে পরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

২৫ বছরের অপেক্ষা শেষে যাত্রা শুরু করতে যাচ্ছে বগুড়া বিশ্ববিদ্যালয়

বগুড়ায় শ্যালিকাকে ধর্ষণের মামলায় দুলাভাইয়ের যাবজ্জীবন

গাবতলীতে ‘খাদিজা ফিলিং স্টেশন’ ও ‘নিউ মডেল দই ঘর’কে জরিমানা

গাবতলীর স্বর্ণা বেকারী’তে মিলল পোড়া তেল ও ক্ষতিকর লবণ

বগুড়া কারাগারে অসুস্থ হয়ে সাবেক যুবলীগ নেতার মৃত্যু

বগুড়ার উন্নয়নে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে হবে: আতিকুর রহমান রুমন

বগুড়ায় অনলাইন প্রতারণার অভিযোগে তিনজন গ্রেপ্তার

বগুড়ায় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ায় যুবক গ্রেপ্তার

বগুড়ায় বিএসটিআইয়ের সনদহীন ৫ খাদ্য কারখানাকে ৭ দিনের আলটিমেটাম

