বগুড়ায় ৮১০ পিস চায়নিজ চাকু ও দুইটি চাপাতি উদ্ধার

বগুড়া শহরের বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে ৮১০টি চায়নিজ ফোল্ডিং চাকু ও ২টি চাপাতি উদ্ধার করেছে জেলা পুলিশ। শনিবার (২৬ জুলাই) বিকেল থেকে রাত পর্যন্ত এক যৌথ অভিযানে এসব ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
জেলা গোয়েন্দা (ডিবি) শাখা ও থানা পুলিশের সমন্বয়ে এই বিশেষ অভিযান চালানো হয়। শহরের নিউ মার্কেট, চক বাজারসহ কয়েকটি এলাকার দোকানগুলোতে অভিযান চালায় পুলিশের টিম।
অভিযান চলাকালে দোকানদারদের সতর্ক করা হয় এবং এ ধরনের অস্ত্র কেনাবেচা বা মজুদ আইনগতভাবে শাস্তিযোগ্য অপরাধ। পাশাপাশি সাধারণ মানুষকে এসব ধারালো অস্ত্রের অপব্যবহার সম্পর্কে সচেতন করা হয়।

রবিবার (২৭ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমে বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমানবলেন, “আইনশৃঙ্খলা রক্ষায় ধারালো অস্ত্র উদ্ধারে পুলিশের অভিযান চলমান থাকবে।”
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

দুপচাঁচিয়ায় স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে জরিমানা

বগুড়ায় অবৈধ মশার কয়েল কারখানায় ৬০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় ২০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

বিএসটিআই-এর নজরদারিতে বগুড়ার ১১টি উৎপাদনকারী প্রতিষ্ঠান

বগুড়ায় ডলার চানাচুর কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা

বগুড়ায় ইন্ডাস্ট্রিয়াল লবণের ব্যবহারের দায়ে তন্ময় ফুড প্রোডাক্টসকে জরিমানা

বগুড়ায় শজিমেকে রোগীর মৃত্যুর ঘটনায় ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে মামলা

বগুড়া শজিমেক হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১২

বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেসে চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগ, ক্যান্টিন বয় গ্রেপ্তার

