বগুড়ায় চলন্ত বাসে হঠাৎ আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

বগুড়ার শাজাহানপুর উপজেলায় চলন্ত যাত্রীবাহী একটি বাসে হঠাৎ আগুন লাগার ঘটনা ঘটেছে। রোববার (১২ এপ্রিল) সকাল ৮টার দিকে উপজেলার সি ব্লক এলাকায় এ ঘটনা ঘটে। আগুন লাগার সঙ্গে সঙ্গে যাত্রীরা দ্রুত নেমে যাওয়ায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে।
ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্রে জানা গেছে, কুড়িগ্রাম ট্রাভেল নামের একটি বাস চট্টগ্রাম থেকে কুড়িগ্রামের উদ্দেশ্যে যাচ্ছিল। পথে শাজাহানপুর উপজেলার সি ব্লক এলাকায় পৌঁছালে হঠাৎ বাসটির একটি অংশে আগুন দেখা যায়। মুহূর্তেই ধোঁয়া ছড়িয়ে পড়লে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা।
খবর পেয়ে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর শাজাহানপুর স্টেশনের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তারা। তবে ততক্ষণে বাসটির একটি অংশ পুড়ে যায়।

শাজাহানপুর উপজেলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল বলেন, আগুন লাগার পরপরই যাত্রীরা দ্রুত বাস থেকে নেমে পড়েন। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে আগুনে বাসটির আংশিক ক্ষতি হয়েছে।
তিনি আরও জানান, বাসে কতজন যাত্রী ছিলেন, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
ঘটনার পর কিছু সময় ওই এলাকায় যান চলাচল ধীরগতির হয়ে পড়ে। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে যান চলাচল আবার স্বাভাবিক হয়।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুরে গোয়ালঘরে আগুন, পুড়ে মারা গেছে ৫ গরু ও ৭ ভেড়া

বগুড়ায় দুই শিশুকে ধর্ষণ মামলায় যুবকের ৬০ বছরের কারাদণ্ড

বগুড়ায় ‘শহিদ বেকারি’কে এক লাখ টাকা অর্থদণ্ড

দুপচাঁচিয়ায় ফিলিং স্টেশন ও পানির ট্যাংক কারখানায় অর্থদণ্ড

‘মুসলিম বেকারী’তে মিলল পচা ডিম, ২০ হাজার টাকা অর্থদণ্ড

বগুড়ায় অবৈধ পণ্য সরাতে ৭ দিনের আলটিমেটাম দিলো বিএসটিআই

বগুড়ায় ‘আফিফ চিপস’ কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা

মণ্ডপে সিসিটিভি ও স্বেচ্ছাসেবক পাহারা নিশ্চিতের নির্দেশ জেলা পূজা উদযাপন পরিষদের

ধুনটে ফ্যামিলি কার্ডের নামে টাকা নেওয়ার অভিযোগ, নারী আটক

