বগুড়ায় চিকিৎসা শেষে মাকে নিয়ে বাড়ি ফেরার পথে প্রাণ গেল মেয়ের

বগুড়ার ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাকে ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় হাওয়া বেগম (৩০) নামের এক নারীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ধুনট-সোহাহাটা সড়কের সরুগ্রাম জামে মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন হাওয়া বেগমের মা। চিকিৎসার জন্য গতকাল সকালে স্বামীকে সঙ্গে নিয়ে মাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন তিনি।

এরপর সারাদিন পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা শেষে বিকেলে অটোভ্যানযোগে মাকে বাবার বাড়ি শিয়ালী গ্রামে নেওয়ার উদ্দেশ্যে হাসপাতাল থেকে রওনা হন হাওয়া বেগম। পথে মধ্যে সরুগ্রাম জামে মসজিদ এলাকায় পৌঁছালে ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
ধুনট থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক বলেন, ‘আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।’
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

দুপচাঁচিয়ায় স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে জরিমানা

বগুড়ায় অবৈধ মশার কয়েল কারখানায় ৬০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় ২০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

বিএসটিআই-এর নজরদারিতে বগুড়ার ১১টি উৎপাদনকারী প্রতিষ্ঠান

বগুড়ায় ডলার চানাচুর কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা

বগুড়ায় ইন্ডাস্ট্রিয়াল লবণের ব্যবহারের দায়ে তন্ময় ফুড প্রোডাক্টসকে জরিমানা

বগুড়ায় শজিমেকে রোগীর মৃত্যুর ঘটনায় ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে মামলা

বগুড়া শজিমেক হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১২

বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেসে চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগ, ক্যান্টিন বয় গ্রেপ্তার

