শাজাহানপুরে বিস্ফোরক মামলায় আ.লীগ ও যুবলীগ নেতা গ্রেপ্তার

বগুড়ার শাজাহানপুরে পুলিশের বিশেষ অভিযান ‘ডেভিল হান্ট ফেজ-২’-এর আওতায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুরে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের পৃথক দুটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, বগুড়ার শাজাহানপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. রেজাউল করিম (৪৩) এবং আমরুল ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন (৩৫)।
পুলিশ সূত্রে জানা যায়, রেজাউল করিম উপজেলার খাদাস পশ্চিমপাড়া এলাকার মৃত মহসিন আলীর ছেলে এবং ফারুক হোসেন একই উপজেলার ক্ষুদ্র ফুলকোট গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধীদের দমনে চলমান ‘ডেভিল হান্ট ফেজ-২’ অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তৌহিদুল ইসলাম বলেন, ‘‘গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে থানায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি পৃথক মামলায় তদন্তেপ্রাপ্ত আসামী হিসেবে গ্রেফতার করা হয়েছে। পুলিশের বিশেষ অভিযানে তাদের আটকের পর ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

দুপচাঁচিয়ায় স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে জরিমানা

বগুড়ায় অবৈধ মশার কয়েল কারখানায় ৬০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় ২০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

বিএসটিআই-এর নজরদারিতে বগুড়ার ১১টি উৎপাদনকারী প্রতিষ্ঠান

বগুড়ায় ডলার চানাচুর কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা

বগুড়ায় ইন্ডাস্ট্রিয়াল লবণের ব্যবহারের দায়ে তন্ময় ফুড প্রোডাক্টসকে জরিমানা

বগুড়ায় শজিমেকে রোগীর মৃত্যুর ঘটনায় ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে মামলা

বগুড়া শজিমেক হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১২

বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেসে চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগ, ক্যান্টিন বয় গ্রেপ্তার

