বগুড়ায় গণশুনানিতে দুদক চেয়ারম্যানকে লক্ষ্য করে জুতা নিক্ষেপ

বগুড়ায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) গণশুনানিতে অভিযোগ গ্রহণ না করায় ক্ষোভে দুদক চেয়ারম্যানের দিকে জুতা নিক্ষেপ করেছেন এক মৎস্যচাষি। রোববার (১০ আগস্ট) সকালে জেলা শহরের টিটু মিলনায়তনে এ ঘটনা ঘটে। তবে জুতাটি তবে জুতাটি চেয়ারম্যানকে স্পর্শ করার আগেই মাটিতে পড়ে যায়
জানা গেছে, অভিযুক্ত ওই ব্যক্তির নাম ছাকোয়াত হোসেন মণ্ডল। তিনি পেশায় একজন মৎস্যচাষি। অভিযোগ, দীর্ঘদিন ধরে নানা জায়গায় প্রতারণার শিকার হয়ে আসছিলেন। তিনি প্রতিকার চেয়ে পুলিশ প্রশাসন থেকে শুরু করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং সেনাপ্রধানের দপ্তর পর্যন্ত অভিযোগ করেও কেনও সমাধান পাননি। এমনকি মানবাধিকার কমিশনও দুইবার তার পক্ষে রায় দিলেও সেটিও বাস্তবায়ন হয়নি।
শেষ চেষ্টা হিসেবে তিনি বগুড়া দুদকের গণশুনানিতে অভিযোগ জমা দিতে যান। কিন্তু অনুষ্ঠানে কেবল সদর থানার অভিযোগ গ্রহণ করা হচ্ছিল, এ কারণে তার অভিযোগ নেওয়া হয়নি। এতে ক্ষুব্ধ হয়ে ছাকোয়াত হোসেন দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেনের দিকে নিক্ষেপ করেন। ঘটনার পর নিরাপত্তাকর্মীরা দ্রুত তাকে সরিয়ে দেন।
পরে গণমাধ্যমে ছাকোয়াত বলেন, “সব দপ্তরে অভিযোগ দিয়েও বিচার পাইনি। মানবাধিকার কমিশন দুইবার আমার পক্ষে রায় দিয়েছে, তবুও কিছু হয়নি। আমার অভিযোগ না নেওয়ায় ক্ষোভে জুতা নিক্ষেপ করেছি। এতে যদি জেল হয়, আমি জেলে যেতে প্রস্তুত।”
এ বিষয়ে দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন বলেন, ওই ব্যক্তি হয়তো সঠিক প্রক্রিয়ায় আবেদন করেননি, তাই তার অভিযোগের বিষয়ে তারা অবগত নন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা, সন্দেহে এক নারী পুলিশ হেফাজতে

বগুড়ায় পুকুরে ডুবে দুই ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু

খালেদা জিয়ার নামে বগুড়া বিশ্ববিদ্যালয়ের দাবি ছাত্রদলের

বগুড়ায় ডিবি হেফাজতে হত্যা মামলার আসামির মৃত্যু

ধুনটে যুবদল নেতার ওপর ককটেল হামলা, যুবলীগ নেতা গ্রেপ্তার

বগুড়ায় দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

বগুড়ায় ভুয়া ডাক্তারকে ৪০ হাজার টাকা জরিমানা

ধুনটে যমুনা নদীতে ভাসমান নারীর মরদেহ, পরিচয় মেলেনি

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

