বগুড়ায় গাছ থেকে ঝুলন্ত অবস্থায় অটোচালকের মরদেহ উদ্ধার

বগুড়ার গাবতলী উপজেলায় জাম্বুরা গাছ থেকে রাকিব (৩২) নামে এক অটোচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩০ মে) রাতে উপজেলার সুখানপুকুর ইউনিয়নের মহিষবাথান পশ্চিম পাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (৩০ মে) রাতের কোনো এক সময় রাকিব গলায় ফাঁস দেন বলে ধারণা করা হচ্ছে। রোববার (৩১ মে) সকাল ৭টার দিকে স্থানীয় বাসিন্দারা গাছের সঙ্গে তার মরদেহ ঝুলতে দেখে পুলিশকে খবর দেন।
নিহত রাকিব বগুড়ার সোনাতলা উপজেলার দিগদাইড় ইউনিয়নের কর্পুর গ্রামের হায়দার আলীর ছেলে। তিনি কয়েকদিন আগে গাবতলীতে তার শ্বশুরবাড়িতে বেড়াতে এসেছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তিনি মানসিকভাবে অস্থির ছিলেন। ঘটনার আগে পরিবারের সদস্যদের সঙ্গে তার মনোমালিন্য হয়েছিল বলেও জানা গেছে।খবর পেয়ে গাবতলী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
গাবতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিব হোসেন বলেন, মাদকাসক্তি ও পারিবারিক কলহের জেরে আত্মহত্যার ঘটনা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিষয়টি নিয়ে আরও খোঁজখবর নেওয়া হচ্ছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় ইঁদুর ও কবুতরের বিষ্ঠার মাঝে তৈরি হচ্ছিল ফুচকা

পদার্থবিজ্ঞান বিভাগ ছাত্রদলের নতুন আহ্বায়ক শেরপুরের রুহান

দেড় টাকায় বিদ্যুৎ! উদ্ভাবনটি আসলে কার?

বগুড়ায় মানহীন দই তৈরির দায়ে ২ কারখানায় জরিমানা

বগুড়ায় সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

বগুড়ায় অস্বাস্থ্যকর কেক কারখানায় অভিযান

বগুড়ায় মহাসড়ক পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল বিজিবি সদস্যের

সিএনজিকে সাইড দিতে গিয়ে খাদে স্কুলবাস, প্রাণ গেল অষ্টম শ্রেণির ছাত্রীর

শিশু ধর্ষণ মামলায় শেরপুরের আব্দুল খালেকের মৃত্যুদণ্ড

