বগুড়ায় মসজিদে আজান দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মুয়াজ্জিনের মৃত্যু

বগুড়ায় মসজিদে ফজরের আজান দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বুলু মিয়া (৬২) নামের এক মুয়াজ্জিনের মৃত্যু হয়েছে।
রোববার (৩ আগস্ট) ভোরে নন্দীগ্রাম পৌর শহরের বৈলগ্রাম উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বুলু মিয়া ওই এলাকার মৃত তাছিম উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো আজও ফজরের আজান দিতে মসজিদের দিকে যাচ্ছিলেন বুলু মিয়া। মসজিদের সামনের সড়কে ছিঁড়ে পড়ে থাকা একটি বৈদ্যুতিক তারে অসাবধানতাবশত পা দেন তিনি। সঙ্গে সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজহারুল ইসলাম বলেন, “পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে নিহতের মরদেহ হস্তান্তর করা হয়েছে।”
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

২৫ বছরের অপেক্ষা শেষে যাত্রা শুরু করতে যাচ্ছে বগুড়া বিশ্ববিদ্যালয়

বগুড়ায় শ্যালিকাকে ধর্ষণের মামলায় দুলাভাইয়ের যাবজ্জীবন

গাবতলীতে ‘খাদিজা ফিলিং স্টেশন’ ও ‘নিউ মডেল দই ঘর’কে জরিমানা

গাবতলীর স্বর্ণা বেকারী’তে মিলল পোড়া তেল ও ক্ষতিকর লবণ

বগুড়া কারাগারে অসুস্থ হয়ে সাবেক যুবলীগ নেতার মৃত্যু

বগুড়ার উন্নয়নে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে হবে: আতিকুর রহমান রুমন

বগুড়ায় অনলাইন প্রতারণার অভিযোগে তিনজন গ্রেপ্তার

বগুড়ায় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ায় যুবক গ্রেপ্তার

বগুড়ায় বিএসটিআইয়ের সনদহীন ৫ খাদ্য কারখানাকে ৭ দিনের আলটিমেটাম

