বগুড়ায় বাঙালি নদী থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

বগুড়ার সোনাতলা উপজেলায় বাঙালি নদী থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (৩১ জুলাই) সকালে উপজেলার সদর ইউনিয়নের বিশ্বনাথপুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
জানা যায়, আজ সকালে বাঙালি নদী মরদেহটি ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় মরদেহটি উদ্ধার করে হাসপাতালে পাঠায়। আনুমানিক ৩২ বছর বয়সী ওই যুবকের মরদেহ দীর্ঘ সময় পানিতে থাকার কারণে শরীর ফুলে চামড়ায় পচন ধরেছে।
এ বিষয়ে সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিলাদুন্নবী বলেণ, “নিহত যুবকের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। ধারণা করা হচ্ছে, মরদেহটি ২/৩ দিন ধরে নদীতে পড়ে ছিলো। এটি হত্যা, নাকি মৃত্যুর অন্য কোনও কারণ আছে, তা খতিয়ে দেখা হচ্ছে।”

তিনি আরও জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

দুপচাঁচিয়ায় স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে জরিমানা

বগুড়ায় অবৈধ মশার কয়েল কারখানায় ৬০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় ২০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

বিএসটিআই-এর নজরদারিতে বগুড়ার ১১টি উৎপাদনকারী প্রতিষ্ঠান

বগুড়ায় ডলার চানাচুর কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা

বগুড়ায় ইন্ডাস্ট্রিয়াল লবণের ব্যবহারের দায়ে তন্ময় ফুড প্রোডাক্টসকে জরিমানা

বগুড়ায় শজিমেকে রোগীর মৃত্যুর ঘটনায় ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে মামলা

বগুড়া শজিমেক হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১২

বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেসে চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগ, ক্যান্টিন বয় গ্রেপ্তার

