শেরপুরে ডিস লাইনের তারে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু

বগুড়ার শেরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লিমন (৪০) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। তিনি পৌর শহরের খন্দকারপাড়া এলাকার বাসিন্দা এবং মরহুম রাজা ড্রাইভারের ছেলে। বুধবার (২৮ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, লিমনের বাড়ির ডিস লাইনের সংযোগ কিছুদিন ধরে বিচ্ছিন্ন ছিল। বিকেলে তিনি নিজেই সেই সংযোগ পুনরায় চালুর জন্য কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবশত বিদ্যুৎচালিত ডিস তারের সংস্পর্শে এসে তিনি গুরুতরভাবে বিদ্যুৎস্পৃষ্ট হন।
তাৎক্ষণিকভাবে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক লিমনকে মৃত ঘোষণা করেন।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দিন জানান, আইনগত প্রক্রিয়া শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় দুই শিশুকে ধর্ষণ মামলায় যুবকের ৬০ বছরের কারাদণ্ড

বগুড়ায় ‘শহিদ বেকারি’কে এক লাখ টাকা অর্থদণ্ড

দুপচাঁচিয়ায় ফিলিং স্টেশন ও পানির ট্যাংক কারখানায় অর্থদণ্ড

‘মুসলিম বেকারী’তে মিলল পচা ডিম, ২০ হাজার টাকা অর্থদণ্ড

বগুড়ায় অবৈধ পণ্য সরাতে ৭ দিনের আলটিমেটাম দিলো বিএসটিআই

বগুড়ায় ‘আফিফ চিপস’ কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা

মণ্ডপে সিসিটিভি ও স্বেচ্ছাসেবক পাহারা নিশ্চিতের নির্দেশ জেলা পূজা উদযাপন পরিষদের

ধুনটে ফ্যামিলি কার্ডের নামে টাকা নেওয়ার অভিযোগ, নারী আটক

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি সাহীনসহ গ্রেপ্তার ৪

