নন্দীগ্রামে গলায় ফাঁস দিয়ে কলেজছাত্রের আত্মহত্যা

বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় পারিবারিক কলহের জেরে ওমর ফারুক ওরফে সৌরভ (২৪) নামের এক কলেজছাত্রের আত্মহত্যা করেছেন। রোববার (০১ জুন) দিবাগত রাত ২টার দিকে এ ঘটানা ঘটে।
নিহত সৌরভ নন্দীগ্রাম কলেজপাড়া এলাকার বাসিন্দা এবং শামীম আহমেদের ছেলে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, রোববার গভীর রাতে পরিবারের সদস্যদের অজান্তে নিজ শয়নকক্ষে বাঁশের তীরের সঙ্গে লুঙ্গি পেঁচিয়ে গলায় ফাঁস দেন সৌরভ। পরে তার মা বিষয়টি টের পেয়ে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসেন।

স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল-সংক্রান্ত প্রয়োজনীয় কার্যক্রম শুরু করে।
নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিকুল ইসলাম জানান, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। বর্তমানে মরদেহ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। প্রয়োজনীয় আইনি কার্যক্রম শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় বিএসটিআইয়ের সনদহীন ৫ খাদ্য কারখানাকে ৭ দিনের আলটিমেটাম

বগুড়ায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু, মরদেহের ওপর দিয়ে গেল আরেক ট্রেন

বগুড়ায় ব্যবসায়ী হত্যা মামলায় তিনজনের আমৃত্যু কারাদণ্ড

বগুড়ায় শিক্ষককে মারধরের ঘটনায় সপ্তম শ্রেণির ছাত্র আটক

বগুড়ায় বিশ্ব মান দিবস পালিত, সেবার মান ও সততা বৃদ্ধির আহ্বান

বগুড়ায় ডেঙ্গুতে যুবকের মৃত্যু, হাসপাতালে চিকিৎসাধীন ৫১ রোগী

বগুড়ায় দুই লাইভ বেকারিকে ৩৫ হাজার টাকা জরিমানা

সারিয়াকান্দিতে ‘রুপা বেকারি’ ও ‘গোল্ডেন ফুড’কে জরিমানা

বগুড়ায় দুই শিশুকে ধর্ষণ মামলায় যুবকের ৬০ বছরের কারাদণ্ড

