বগুড়ায় গ্রেফতারের সময় ছুরিকাহত সাবেক কাউন্সিলর মিন্টু

বগুড়ায় গ্রেপ্তারের সময় স্বেচ্ছাসেবক লীগ নেতা ও সাবেক পৌর কাউন্সিলর লুৎফর রহমান মিন্টুকে (৪৩) ছুরিকাঘাত করা হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে শহরের মানিকচক এলাকায় এই ঘটনা ঘটে। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, লুৎফর রহমান মিন্টু মানিকচক কর্ণপুর এলাকার মোহাম্মদ আলী সন্তানের। তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। মিন্টু দীর্ঘদিন জেলে ছিলেন; সম্প্রতি জামিনে মুক্তি পেয়ে ৫ আগস্টের পরে আত্মগোপনে ছিলেন বলে পুলিশ জানিয়েছে। শুক্রবার রাতে তার নিজ বাড়িতে ফেরার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে এলাকায় সমবেত হয়।
পুলিশ জানায়, শনিবার বিকেলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেপ্তার দেখিয়ে হেফাজতে নেয়ার সময় দুর্বৃত্তরা হঠাৎ করে হামলা চালিয়ে মিন্টুকে ছুরিকাঘাত করে। তাঁর শরীরের একাধিক স্থানে আঘাত হয়েছে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে দ্রুত তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির বলেন, “লুৎফর রহমান মিন্টুর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তিন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় যারা জড়িতদের তাদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

দুপচাঁচিয়ায় স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে জরিমানা

বগুড়ায় অবৈধ মশার কয়েল কারখানায় ৬০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় ২০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

বিএসটিআই-এর নজরদারিতে বগুড়ার ১১টি উৎপাদনকারী প্রতিষ্ঠান

বগুড়ায় ডলার চানাচুর কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা

বগুড়ায় ইন্ডাস্ট্রিয়াল লবণের ব্যবহারের দায়ে তন্ময় ফুড প্রোডাক্টসকে জরিমানা

বগুড়ায় শজিমেকে রোগীর মৃত্যুর ঘটনায় ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে মামলা

বগুড়া শজিমেক হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১২

বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেসে চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগ, ক্যান্টিন বয় গ্রেপ্তার

