বগুড়ায় সরকারি মূল্য উপেক্ষা করে সার বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

বগুড়ার শাজাহানপুরে সরকারি দামের চেয়ে অতিরিক্ত মূল্যে সার বিক্রি করায় এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় ১২ বস্তা সার জব্দ করা হয়।
রবিবার (১৭ আগস্ট) উপজেলার আরিয়া ইউনিয়নে এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল মাহমুদ।
অভিযানে প্রসিকিউশন দেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফারহানা আফরোজা। এ ছাড়া কৃষি কর্মকর্তা মোসাদ্দেক হোসেন শাওন ও পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।

জানা যায়, সরকারি নির্ধারিত দামে এক বস্তা টিএসপি সারের দাম ১ হাজার ৩৫০ টাকা। কিন্তু স্থানীয় মেসার্স নূর কৃষি ভান্ডার নামের দোকানের মালিক কৃষকদের কাছ থেকে প্রতি বস্তায় অতিরিক্ত ৪০০ টাকা বেশি নিয়ে ১ হাজার ৭৫০ টাকায় বিক্রি করছিলেন।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল মাহমুদ বলেন, কৃষকদের কাছ থেকে অতিরিক্ত টাকা নেওয়া যাবে না। কৃষকের স্বার্থ রক্ষায় নিয়মিত এ ধরনের অভিযান চলমান থাকবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় ইঁদুর ও কবুতরের বিষ্ঠার মাঝে তৈরি হচ্ছিল ফুচকা

বগুড়ায় অস্বাস্থ্যকর কেক কারখানায় অভিযান

বগুড়ায় চিপস কারখানায় নিষিদ্ধ দ্রব্য ব্যবহারের দায়ে ২০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় বিএসটিআইয়ের অভিযানে নকল ব্যাটারি পানি ধ্বংস

দুপচাঁচিয়ায় স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে জরিমানা

বগুড়ায় অবৈধ মশার কয়েল কারখানায় ৬০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় ২০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

বিএসটিআই-এর নজরদারিতে বগুড়ার ১১টি উৎপাদনকারী প্রতিষ্ঠান

বগুড়ায় ডলার চানাচুর কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা

