বগুড়ার শিবগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, সতীনকে গাছে বেঁধে দণ্ড গ্রামবাসীর

বগুড়ার শিবগঞ্জে পেয়ারা বেগম (৫৫) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুর পর উত্তপ্ত হয়ে ওঠে স্থানীয় পরিবেশ। গ্রামবাসী হত্যার সন্দেহে তার সতীন রেনু বানুকে বাড়ির পাশের একটি গাছে বেঁধে রাখে। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে স্থানীয় জনপ্রতিনিধির জিম্মায় দেয়।
ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (০৭ আগস্ট) সকালে, শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়নের অনন্তপুর গ্রামে। পুলিশ জানায়, মরদেহ উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত পেয়ারা বেগম ছিলেন ভ্যানচালক বকুল মিয়ার দ্বিতীয় স্ত্রী। তার স্বামীর চার স্ত্রী থাকলেও বর্তমানে জীবিত রয়েছেন দুইজন। দুই সতীনের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। কয়েকদিন আগে তাদের মধ্যে মারামারির ঘটনাও ঘটে।

নিহতের স্বজনদের অভিযোগ, গত রোববার রেনু বানু তাকে মারধর করেন। এর জেরে পেয়ারা বেগম অসুস্থ হয়ে পড়েন। বৃহস্পতিবার সকালে ঘরের ভিতরে তার নিথর দেহ দেখতে পান প্রতিবেশীরা। সঙ্গে সঙ্গে হত্যার অভিযোগ তুলে রেনু বানুকে গাছে বেঁধে রাখে ক্ষুব্ধ গ্রামবাসী।
এ বিষয়ে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুজ্জামান বলেন, “মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট আসার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

দুপচাঁচিয়ায় স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে জরিমানা

বগুড়ায় অবৈধ মশার কয়েল কারখানায় ৬০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় ২০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

বিএসটিআই-এর নজরদারিতে বগুড়ার ১১টি উৎপাদনকারী প্রতিষ্ঠান

বগুড়ায় ডলার চানাচুর কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা

বগুড়ায় ইন্ডাস্ট্রিয়াল লবণের ব্যবহারের দায়ে তন্ময় ফুড প্রোডাক্টসকে জরিমানা

বগুড়ায় শজিমেকে রোগীর মৃত্যুর ঘটনায় ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে মামলা

বগুড়া শজিমেক হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১২

বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেসে চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগ, ক্যান্টিন বয় গ্রেপ্তার

