বগুড়ার ধুনটে ঘরে ঢুকে ঘুমন্ত গৃহবধূকে ধর্ষণচেষ্টা

বগুড়ার ধুনট উপজেলায় ঘরে ঢুকে এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় এক যুবকের বিরুদ্ধে।
শুক্রবার (১ আগস্ট) রাতে এ ঘটনায় ভুক্তভোগী নারী (২২) বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। অভিযুক্ত যুবেকের নাম সোহেল রানা। তিনি উপজেলার কালেরপাড়া ইউনিয়নের ঘুগড়াপাড়া গ্রামের ইমান আলীর ছেলে।
থানা সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারী ওই গ্রামের এক অটোভ্যান চালকের স্ত্রী। সোহেল রানা দীর্ঘদিন ধরে তাঁকে ভুক্তভোগী গৃহবধূকে কু-প্রস্তাব দিয়ে আসছিলেন। বিষয়টি স্বামীকে জানালে তিনি প্রতিবাদ করেন এবং স্থানীয়দের মাধ্যমে সোহেল রানার পরিবারকে জানানো হয়। এতে ক্ষিপ্ত হন সোহেল রানা।

এরপর গত ২৪ জুলাই রাত ১০টার দিকে ভুক্তভোগী গৃহবধূর স্বামী কাজের জন্য বাইরে ছিলেন। এ সুযোগে সোহেল রানা কৌশলে ঘরের দরজা খুলে ভেতরে প্রবেশ করেন। ওই সময় গৃহবধূ ঘুমিয়ে ছিলেন এ সময় তিনি তাকে ধর্ষণের চেষ্টা করেন। পরে গৃহবধূর স্বামীর উপস্থিতি টের পেয়ে সোহেল পালিয়ে যান।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, “ভুক্তভোগী নারীর অভিযোগের ভিত্তিতে মামলা নেওয়া হয়েছে। প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে। অভিযুক্ত যুবককে গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।”
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

দুপচাঁচিয়ায় স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে জরিমানা

বগুড়ায় অবৈধ মশার কয়েল কারখানায় ৬০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় ২০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

বিএসটিআই-এর নজরদারিতে বগুড়ার ১১টি উৎপাদনকারী প্রতিষ্ঠান

বগুড়ায় ডলার চানাচুর কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা

বগুড়ায় ইন্ডাস্ট্রিয়াল লবণের ব্যবহারের দায়ে তন্ময় ফুড প্রোডাক্টসকে জরিমানা

বগুড়ায় শজিমেকে রোগীর মৃত্যুর ঘটনায় ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে মামলা

বগুড়া শজিমেক হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১২

বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেসে চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগ, ক্যান্টিন বয় গ্রেপ্তার

