বগুড়ায় লোটো শো-রুম মালিককে অপহরণ, কয়েক ঘণ্টা পর লাশ উদ্ধার

বগুড়ার দুপচাঁচিয়ায় অস্ত্রের মুখে অপহরণের শিকার লোটো শো-রুমের মালিক পিন্টু আকন্দকে (৩৫) হত্যা করা হয়েছে।
অপহরণের কয়েক ঘণ্টা পর সোমবার (২২ ডিসেম্বর) দিবাগত রাত ৩টার দিকে আদমদীঘী উপজেলার কুমাড়পাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত পিন্টু আকন্দ নওগাঁর রাণীনগর উপজেলার বাসিন্দা।
পুলিশ জানায়, সোমবার রাত ৯টার দিকে দুপচাঁচিয়া উপজেলার লোটো শো-রুমের সামনে একটি সাদা রঙের হায়েস মাইক্রোবাস এসে থামে। পরে গাড়ি থেকে মুখ ঢাকা চারজন দুর্বৃত্তর মধ্যে একজন আগ্নেয়াস্ত্র দেখিয়ে শো-রুমে ঢুকে ব্যবসায়ী পিন্টু আকন্দকে ভয়ভীতি প্রদর্শন করে টেনেহিঁচড়ে বাইরে বের করে জোরপূর্বক তাকে মাইক্রোবাসে তুলে নেয় তারা। এরপর বগুড়া–নওগাঁ আঞ্চলিক মহাসড়ক ধরে আদমদীঘী উপজেলার দিকে চলে যায় মাইক্রোবাসটি।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান জানান, অপহরণ ও হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে কয়েকজনকে আটক করা হয়েছে। বাকিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। তবে এখন পর্যন্ত হত্যার প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যায়নি।
নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

২৫ বছরের অপেক্ষা শেষে যাত্রা শুরু করতে যাচ্ছে বগুড়া বিশ্ববিদ্যালয়

বগুড়ায় শ্যালিকাকে ধর্ষণের মামলায় দুলাভাইয়ের যাবজ্জীবন

গাবতলীতে ‘খাদিজা ফিলিং স্টেশন’ ও ‘নিউ মডেল দই ঘর’কে জরিমানা

গাবতলীর স্বর্ণা বেকারী’তে মিলল পোড়া তেল ও ক্ষতিকর লবণ

বগুড়া কারাগারে অসুস্থ হয়ে সাবেক যুবলীগ নেতার মৃত্যু

বগুড়ার উন্নয়নে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে হবে: আতিকুর রহমান রুমন

বগুড়ায় অনলাইন প্রতারণার অভিযোগে তিনজন গ্রেপ্তার

বগুড়ায় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ায় যুবক গ্রেপ্তার

বগুড়ায় বিএসটিআইয়ের সনদহীন ৫ খাদ্য কারখানাকে ৭ দিনের আলটিমেটাম

