মহাস্থানগড়ে স্থাপিত হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র

উত্তরাঞ্চলের শিক্ষার্থীদের সুবিধার্থে বগুড়ার শিবগঞ্জ উপজেলার ঐতিহাসিক মহাস্থানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটি আঞ্চলিক কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। কেন্দ্রটি চালু হলে রাজশাহী ও রংপুর বিভাগের শিক্ষার্থী ও শিক্ষকদের দীর্ঘদিনের ভোগান্তি কমবে।
শুক্রবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম পরিদর্শনকালে সম্ভাব্য স্থান এবং সার্বিক ব্যবস্থাপনা খতিয়ে দেখেন। এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন।
প্রতিমন্ত্রী জানান, প্রস্তাবিত আঞ্চলিক কেন্দ্রে একটি আধুনিক টিচার্স ট্রেনিং সেন্টারও স্থাপন করা হবে। এখানে শিক্ষকদের দক্ষতা বৃদ্ধির জন্য নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে, যা শিক্ষার গুণগত মান উন্নয়নে সহায়ক হবে।

তিনি আরও বলেন, বর্তমানে রাজশাহী ও রংপুর বিভাগের শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন, ফরম পূরণসহ বিভিন্ন প্রশাসনিক কাজের জন্য ঢাকায় যেতে হয়। এতে সময়, অর্থ ও শ্রম-তিন ক্ষেত্রেই সমস্যা দেখা দেয়। নতুন আঞ্চলিক কেন্দ্র চালু হলে এসব কার্যক্রম স্থানীয় পর্যায়ে সম্পন্ন করা সম্ভব হবে।
এই উদ্যোগের ফলে উত্তরাঞ্চলের শিক্ষাব্যবস্থা আরও সময়োপযোগী ও শিক্ষাবান্ধব হয়ে উঠবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

দুপচাঁচিয়ায় স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে জরিমানা

বগুড়ায় অবৈধ মশার কয়েল কারখানায় ৬০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় ২০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

বিএসটিআই-এর নজরদারিতে বগুড়ার ১১টি উৎপাদনকারী প্রতিষ্ঠান

বগুড়ায় ডলার চানাচুর কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা

বগুড়ায় ইন্ডাস্ট্রিয়াল লবণের ব্যবহারের দায়ে তন্ময় ফুড প্রোডাক্টসকে জরিমানা

বগুড়ায় শজিমেকে রোগীর মৃত্যুর ঘটনায় ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে মামলা

বগুড়া শজিমেক হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১২

বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেসে চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগ, ক্যান্টিন বয় গ্রেপ্তার

