পরকীয়ার জেরে আত্মহত্যার চেষ্টা, বগুড়ায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

বগুড়ায় পারিবারিক বিরোধের জেরে আত্মহত্যার চেষ্টার পর চিকিৎসাধীন অবস্থায় এক পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়েছে। তার নাম রবিউল ইসলাম (৩৫)। তিনি বগুড়া জেলা পুলিশের গোয়েন্দা শাখায় (ডিএসবি) সহকারী উপপরিদর্শক (এএসআই) হিসেবে কর্মরত ছিলেন।
রবিবার (২৪ মে) দুপুর আড়াইটার দিকে ঢাকার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) আতোয়ার হোসেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৯ মে সকালে বগুড়া শহরের জানেসাবা হাউজিং এলাকায় এক আত্মীয়ের বাসায় যান রবিউল ইসলাম। সেখানে তিনি গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। ওই সময় বাসার পুরুষ সদস্য বাইরে ছিলেন। পরে পরিবারের অন্য সদস্যরা দরজা ভেঙে তাকে উদ্ধার করেন।

পুলিশের দাবি, পারিবারিক সম্পর্কের সূত্র ধরে এক নারীর সঙ্গে রবিউল ইসলামের ঘনিষ্ঠতা তৈরি হয়েছিল। এ নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে তিনি পাশের একটি কক্ষে গিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করেন।
গুরুতর অবস্থায় প্রথমে তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে পরদিন তাকে ঢাকায় নেওয়া হয়। সেখানে কয়েকদিন চিকিৎসাধীন থাকার পর রবিবার তার মৃত্যু হয়।
অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার হোসেন জানান, রবিউল ইসলামের পরিবারের সদস্যরা বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ বগুড়ায় আনা হবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

সান্তাহারে ভোক্তা অধিকারের অভিযানে দুই বেকারিকে জরিমানা ও পণ্য ধ্বংস

বগুড়ায় ড্রেন খননের সময় মাটির নিচে মিলল ৩৩৪টি গুলি

বগুড়ায় ইঁদুর ও কবুতরের বিষ্ঠার মাঝে তৈরি হচ্ছিল ফুচকা

পদার্থবিজ্ঞান বিভাগ ছাত্রদলের নতুন আহ্বায়ক শেরপুরের রুহান

দেড় টাকায় বিদ্যুৎ! উদ্ভাবনটি আসলে কার?

বগুড়ায় মানহীন দই তৈরির দায়ে ২ কারখানায় জরিমানা

বগুড়ায় সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

বগুড়ায় অস্বাস্থ্যকর কেক কারখানায় অভিযান

