৯ দফা দাবিতে শেরপুরে জাতীয় আদিবাসী পরিষদের নতুন কমিটি গঠন

সাংবিধানিক স্বীকৃতি, সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠন এবং ভূমিদস্যুদের আগ্রাসন বন্ধসহ ৯ দফা দাবি আদায়ের লক্ষ্যে বগুড়ার শেরপুরে জাতীয় আদিবাসী পরিষদের উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনের আগে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ব্যানারসহ একটি র্যালি বের করা হয়।

মঙ্গলবার (১২ আগস্ট) বেলা দেড়টার দিকে পৌর শহরের শিশু পার্কে আয়োজিত এই সম্মেলনে বাবলু দাসকে সভাপতি, প্রদীপ বর্মনকে সাধারণ সম্পাদক এবং দুলাল মাহাতোকে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট শেরপুর উপজেলা কমিটি ঘোষণা করা হয়।

অনুষ্ঠানটির উদ্বোধন করেন জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি গণেশ মার্ডী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি স্বাধীন কুমার কুন্ডু।
সম্মেলনে বক্তারা আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতির দাবি জানিয়ে বলেন, সমতলের আদিবাসীদের জন্য একটি পৃথক ও স্বাধীন ভূমি কমিশন গঠন করতে হবে এবং ভূমিদস্যুদের আগ্রাসন কঠোরভাবে দমন করতে হবে।
তারা দেশের বিভিন্ন স্থানে আদিবাসীদের ওপর চলমান অত্যাচার, হুমকি, ঘরবাড়িতে লুটপাট, অগ্নিসংযোগ এবং জমি দখলের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণেরও জোর দাবি জানান।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বিমল চন্দ্র রাজোয়াড় এবং প্রধান আলোচক হিসেবে বগুড়া জেলা শাখার সভাপতি বিমল রবিদাস বক্তব্য রাখেন।
বিশেষ আলোচক ছিলেন বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক সুব্রত মালাকার।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন, আদিবাসী পরিষদ শেরপুর উপজেলা শাখার উপদেষ্টা প্রকাশ সরকার এবং বিধান ঘোষ উপস্থিত ছিলেন।
জাতীয় আদিবাসী পরিষদ শেরপুর উপজেলা শাখার আহ্বায়ক বাবলু দাসের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যুগ্ম আহ্বায়ক প্রদীপ বর্মন এবং মিতা দাস।
নতুন এই কমিটি আগামী দিনে শেরপুর উপজেলায় আদিবাসীদের অধিকার আদায়ে সক্রিয় ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন নেতৃবৃন্দ।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় ইঁদুর ও কবুতরের বিষ্ঠার মাঝে তৈরি হচ্ছিল ফুচকা

পদার্থবিজ্ঞান বিভাগ ছাত্রদলের নতুন আহ্বায়ক শেরপুরের রুহান

দেড় টাকায় বিদ্যুৎ! উদ্ভাবনটি আসলে কার?

বগুড়ায় মানহীন দই তৈরির দায়ে ২ কারখানায় জরিমানা

বগুড়ায় সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

বগুড়ায় অস্বাস্থ্যকর কেক কারখানায় অভিযান

বগুড়ায় মহাসড়ক পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল বিজিবি সদস্যের

সিএনজিকে সাইড দিতে গিয়ে খাদে স্কুলবাস, প্রাণ গেল অষ্টম শ্রেণির ছাত্রীর

শিশু ধর্ষণ মামলায় শেরপুরের আব্দুল খালেকের মৃত্যুদণ্ড

