বগুড়ার শেরপুরে

জমি নিয়ে বিরোধ, দুই পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ৯

বিশেষ সংবাদ

বগুড়ার শেরপুরে জমি নিয়ে বিরোধের জেরে নারীসহ উভয় পক্ষের ৯ জন গুরুতর আহত হয়েছেন। উপজেলার শাহ বন্দেগী ইউনিয়নের গড়েরবাড়ি গ্রামে সোমবার (০৯ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।

এসময় দুই পক্ষের সংঘর্ষে বাড়িঘর ভাংচুরসহ উভয় পক্ষের ৯ জন গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় আব্দুল মজিদ শেখ বাদি হয়ে সোমবার রাতে শেরপুর থানায় ৮ জনের নাম উল্লেখ করে একটি লিখিত অভিযোগ করেছেন।

জানা যায়, ১৯৭৯ সাল থেকে এ জমি নিয়ে দ্বন্দ্ব চলে আসছে। আদালতের রায় পেয়ে ২০২৩ সালের ১২ মার্চ পর্যন্ত খাজনা পরিশোধ করেছেন আব্দুল মজিদ শেখ। হঠাৎ করে শামিম হোসেন ও আব্দুল আলিম বাড়ি নির্মানের কাজ শুরু করেছেন।

তাদেরকে আদালতের রায় নিয়ে এসে বাড়ির কাজ বন্ধ করার কথা বলায় তারা মজিদ শেখের বাড়িতে হামলা চালিয়ে বাড়িঘর ও বিদ্যুতের মিটার ভাংচুর করে নারীসহ ৬ জনকে আহত করেছে। আহত নাছিম উদ্দিন (৩০), রুবি খাতুন (৩৮), আতিকুর রহমান (২৬), আবুল কালাম আজাদ (৩৭), জিহাদ হোসেন (২৩), আমজাদ হোসেন সহ সকলে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

মজিদ শেখ বলেন, আমরা দুইদিন যাবৎ অন্ধকারে আছি। আমাদের বাড়ির বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করা হয়েছে। এছাড়াও বিভিন্ন প্রকার ভয়ভীতিসহ হুমকি দিচ্ছে। আমরা নিরাপত্তহীনতায় ভূগছি। যেকোন মুহুর্তে আমাদের উপর আবারও তারা হামলা চালাতে পারে।

অন্যদিকে মোখলেছুর রহমান, আব্দুল আলীম ও তোতা মিঞা বাদী হয়ে শেরপুর থানায় পৃথক তিনটি লিখিত অভিযোগ করেছেন। তাদের অভিযোগ, ১৯৭৯ সাল থেকে এ জমি নিয়ে উভয় পক্ষের মধ্যে দ্বন্দ্ব চলে আসছে। গত সোমবার শামিম হোসেন ও আব্দুল আলিম বাড়ি সংস্কার করতে নিলে আব্দুল মজিদ সহ বিবাদীরা বাধা দেয় এবং হামলা চালিয়ে নারী সহ ৩ জনকে আহত করেছে। আহত বিউটি খাতুন, মোখলেছুর রহমান ও জামাল শেখ প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

এ ব্যাপারে শাহ বন্দেগী ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। আদালতের রায় না পাওয়া পর্যন্ত সকল কার্যক্রম স্থগিত রাখার কথা বলা হয়েছে।

এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম জানান, জমি নিয়ে বিরোধের জেরে এই ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এ ঘটনায় উভয় পক্ষ অভিযোগ দায়ের করেছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

প্রতারণার মামলায় জামিন পেলেন গায়ক নোবেল

প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের মামলায় জামিন পেয়েছেন গায়ক মাইনুল আহসান নোবেল। রোববার (৫ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান শুনানি শেষে পাঁচ...

বিবাহিত পুরুষের প্রেমে পড়ার পূজার রেকর্ড নেই: আফরান নিশো

ছোটপর্দা থেকে বড়পর্দায় এসে নিজের অবস্থান আরও শক্ত করেছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। সুড়ঙ্গ সিনেমা দিয়ে বড়পর্দায় অভিষেকের পর এবারের ঈদে মুক্তি পাওয়া দম:...

জনপ্রিয়

অপরাধ

আগামী মাসেই শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ

দেশের ঘরোয়া ক্রিকেটে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। অবশেষে মাঠে গড়াতে যাচ্ছে দেশের সবচেয়ে জনপ্রিয় ক্লাব টুর্নামেন্ট ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। সবকিছু ঠিক থাকলে...

খালি গায়ে কৃষকের ছদ্মবেশে ডাকাত ধরলেন পুলিশ কর্মকর্তা

ফরিদপুরের ভাঙ্গায় দীর্ঘদিন পলাতক এক ডাকাতকে ধরতে ব্যতিক্রমী কৌশল অবলম্বন করে আলোচনায় এসেছেন এক পুলিশ কর্মকর্তা। খালি গায়ে গামছা জড়িয়ে কৃষকের ছদ্মবেশে ফসলের মাঠে...

পশ্চিমবঙ্গে ‘তৃণমূলের বিদায়ঘণ্টা’ বাজানোর ডাক মোদির

ভারতের পশ্চিমবঙ্গে নির্বাচনি প্রচারে গিয়ে রাজ্য থেকে তৃণমূল কংগ্রেসকে ক্ষমতা থেকে সরানোর ইঙ্গিত দিয়ে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, এবার পশ্চিমবঙ্গে...

আগামী মাসেই শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ

দেশের ঘরোয়া ক্রিকেটে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। অবশেষে মাঠে গড়াতে যাচ্ছে দেশের সবচেয়ে জনপ্রিয় ক্লাব টুর্নামেন্ট ঢাকা...

খালি গায়ে কৃষকের ছদ্মবেশে ডাকাত ধরলেন পুলিশ কর্মকর্তা

ফরিদপুরের ভাঙ্গায় দীর্ঘদিন পলাতক এক ডাকাতকে ধরতে ব্যতিক্রমী কৌশল অবলম্বন করে আলোচনায় এসেছেন এক পুলিশ কর্মকর্তা। খালি গায়ে...

পশ্চিমবঙ্গে ‘তৃণমূলের বিদায়ঘণ্টা’ বাজানোর ডাক মোদির

ভারতের পশ্চিমবঙ্গে নির্বাচনি প্রচারে গিয়ে রাজ্য থেকে তৃণমূল কংগ্রেসকে ক্ষমতা থেকে সরানোর ইঙ্গিত দিয়ে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী...

তেল পেতে গেঞ্জিতে ফুয়েল কার্ড প্রিন্ট করলেন ব্যবসায়ী

জ্বালানি তেল সংগ্রহে বারবার ভোগান্তি এড়াতে নিজের ফুয়েল কার্ড গেঞ্জিতে প্রিন্ট করে আলোচনায় এসেছেন সিরাজগঞ্জের এক ব্যবসায়ী। ঘটনাটি...

ভারত থেকে আসা পাথরের ট্রাকে মিলল মর্টার শেল

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর এলাকায় ভারত থেকে আসা...

চাঁদাবাজির সময় সেনাবাহিনীর হাতে আটক ৪

হবিগঞ্জ শহরের বাইপাস সড়কে যানবাহন থেকে চাঁদা আদায়ের সময়...