বগুড়ার শেরপুরে জলাশয় থেকে স্কুলছাত্রের বস্তাবন্দি লাশ উদ্ধার

বিশেষ সংবাদ

বগুড়ার শেরপুরে নিখোঁজের ২৪ ঘন্টা পর জলাশয় থেকে ভাসমান অবস্থায় মো: তামিম হাসান (১৪) নামের এক স্কুলছাত্রের বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১১ জুলাই) দুপুরে শেরপুর উপজেলার কুসুম্বী ইউনিয়নের দক্ষিণ আমইন গ্রামের একটি জলাশয় থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত তামিম হাসান উপজেলার আমইন গ্রামের মো: মুকুল আকন্দের ছেলে এবং স্থানীয় কেল্লা বাজারস্থ আইডিয়াল স্কুল এন্ড কলেজের ৫ম শ্রেণির ছাত্র ছিলো। এদিকে এই নির্মম হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত সন্দেহে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে ঘটনার রহস্য উদঘাটনের স্বার্থে গ্রেপ্তারকৃতদের নাম-পরিচয় জানানো হয়নি।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, বুধবার (১০ জুলাই) সকালবেলা বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি তামিম। পরিবারের সদস্যরা এলাকার সব জায়গায় খোঁজাখুঁজি করে। কিন্তু কোথাও তার সন্ধান পাওয়া যায়নি। পরে সেদিন রাতেই ছেলে নিখোঁজ হয়েছে মর্মে শেরপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন পরিবারের লোকজন।

বৃহস্পতিবার সকাল ৭টার দিকে দক্ষিণ আমইন গ্রামস্থ মো: আব্দুল হান্নান হাজীর মালিকানাধীন জলাশয়ে ভাসমান অবস্থায় একটি বস্তাবন্দি লাশ দেখতে পায় এলাকাবাসী। পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তাবন্দি লাশটি উদ্ধার করে। এ সময় লাশটি স্কুলছাত্র তামিমের বলে শনাক্ত করেন পরিবারের লোকজন।

বগুড়ার শেরপুরে জলাশয় থেকে বস্তাবন্দি লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে উদ্ধারকারী কর্মকর্তা শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো: শাহাদৎ হোসেন জানান, সম্ভবত অন্য কোনো জায়গায় শিশুটিকে শ্বসরোধ করে হত্যার পর মরদেহ বস্তায় ভরে জলাশয়ে ফেলে রেখে যায় হত্যাকারীরা।

বস্তাবন্দি অবস্থায় নিহত স্কুলছাত্রের গলায় রশি বাঁধা ছিলো। ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। এ হত্যাকাণ্ডের প্রকৃত কারণ জানতে মরদেহের ময়নাতদন্তের প্রতিবেদনের জন্য অপেক্ষা করতে হবে। প্রতিবেদন হাতে পাওয়া গেলেই হত্যার বিষয়ে জানা ও বলা যাবে।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রেজাউল করিম রেজা জানান, ঘটনার রহস্য উদঘাটনে ইতোমধ্যে পুলিশ কাজ শুরু করে দিয়েছে। এরই ধারাবাহিকতায় ২ জনকে গ্রেপ্তার করে ঘটনা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আশা করছি, দ্রুত সময়ের মধ্যেই এই হত্যাকাণ্ডের রহস্য উন্মোচিত হবে। এই ঘটনায় থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

প্রতারণার মামলায় জামিন পেলেন গায়ক নোবেল

প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের মামলায় জামিন পেয়েছেন গায়ক মাইনুল আহসান নোবেল। রোববার (৫ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান শুনানি শেষে পাঁচ...

বিবাহিত পুরুষের প্রেমে পড়ার পূজার রেকর্ড নেই: আফরান নিশো

ছোটপর্দা থেকে বড়পর্দায় এসে নিজের অবস্থান আরও শক্ত করেছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। সুড়ঙ্গ সিনেমা দিয়ে বড়পর্দায় অভিষেকের পর এবারের ঈদে মুক্তি পাওয়া দম:...

জনপ্রিয়

অপরাধ

আগামী মাসেই শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ

দেশের ঘরোয়া ক্রিকেটে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। অবশেষে মাঠে গড়াতে যাচ্ছে দেশের সবচেয়ে জনপ্রিয় ক্লাব টুর্নামেন্ট ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। সবকিছু ঠিক থাকলে...

খালি গায়ে কৃষকের ছদ্মবেশে ডাকাত ধরলেন পুলিশ কর্মকর্তা

ফরিদপুরের ভাঙ্গায় দীর্ঘদিন পলাতক এক ডাকাতকে ধরতে ব্যতিক্রমী কৌশল অবলম্বন করে আলোচনায় এসেছেন এক পুলিশ কর্মকর্তা। খালি গায়ে গামছা জড়িয়ে কৃষকের ছদ্মবেশে ফসলের মাঠে...

পশ্চিমবঙ্গে ‘তৃণমূলের বিদায়ঘণ্টা’ বাজানোর ডাক মোদির

ভারতের পশ্চিমবঙ্গে নির্বাচনি প্রচারে গিয়ে রাজ্য থেকে তৃণমূল কংগ্রেসকে ক্ষমতা থেকে সরানোর ইঙ্গিত দিয়ে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, এবার পশ্চিমবঙ্গে...

আগামী মাসেই শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ

দেশের ঘরোয়া ক্রিকেটে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। অবশেষে মাঠে গড়াতে যাচ্ছে দেশের সবচেয়ে জনপ্রিয় ক্লাব টুর্নামেন্ট ঢাকা...

খালি গায়ে কৃষকের ছদ্মবেশে ডাকাত ধরলেন পুলিশ কর্মকর্তা

ফরিদপুরের ভাঙ্গায় দীর্ঘদিন পলাতক এক ডাকাতকে ধরতে ব্যতিক্রমী কৌশল অবলম্বন করে আলোচনায় এসেছেন এক পুলিশ কর্মকর্তা। খালি গায়ে...

পশ্চিমবঙ্গে ‘তৃণমূলের বিদায়ঘণ্টা’ বাজানোর ডাক মোদির

ভারতের পশ্চিমবঙ্গে নির্বাচনি প্রচারে গিয়ে রাজ্য থেকে তৃণমূল কংগ্রেসকে ক্ষমতা থেকে সরানোর ইঙ্গিত দিয়ে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী...

তেল পেতে গেঞ্জিতে ফুয়েল কার্ড প্রিন্ট করলেন ব্যবসায়ী

জ্বালানি তেল সংগ্রহে বারবার ভোগান্তি এড়াতে নিজের ফুয়েল কার্ড গেঞ্জিতে প্রিন্ট করে আলোচনায় এসেছেন সিরাজগঞ্জের এক ব্যবসায়ী। ঘটনাটি...

ভারত থেকে আসা পাথরের ট্রাকে মিলল মর্টার শেল

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর এলাকায় ভারত থেকে আসা...

চাঁদাবাজির সময় সেনাবাহিনীর হাতে আটক ৪

হবিগঞ্জ শহরের বাইপাস সড়কে যানবাহন থেকে চাঁদা আদায়ের সময়...